সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশে ফিরেই ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক নাহিদ ইসলামের বেতাগীতে জামায়াতে যোগ দিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাঠালিয়া থানার নবাগত ওসি মেহেদী হাসানের সাথে প্রেস ক্লাবের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই’র নতুন কমিটি গঠন কব্জির ক্ষত হার মানাতে পারেনি স্বপ্নকে, নিজের প্রতিষ্ঠানে কর্মসংস্থান গড়ছেন নুরুজ্জামান আদমদীঘিতে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মোরেলগঞ্জে গভীর রাতে প্রবাসীর বাড়িতে ঢুকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ জন্ম-মৃত্যু নিবন্ধনে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ আড়াইহাজার তাড়াইলে আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন সফল করতে মতবিনিময় সভা পাটিখালঘাটায় দোয়া ও কেক কেটে তারেক রহমানের জন্মদিন পালন

বলিউড কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন

বিনোদন ডেস্ক :
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৫৯৭৯ বার পঠিত
ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র......................................ছবি: সংগৃহীত

ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র পরলোক গমন করেছেন। সোমবার (২৪ নভেম্বর) সকালে না–ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। মৃত্যুসময় তার বয়স হয়েছিল ৮৯ বছর।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে অক্টোবরের শেষ দিকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে মাত্র ১২ দিন আগে তিনি বাড়ি ফিরেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি।

এদিন সকালে মুম্বাইয়ের জুহুতে তার বাসভবনে একটি অ্যাম্বুলেন্স প্রবেশ করতে দেখা যায়। মুহূর্তেই সেখানে পুলিশি নিরাপত্তা বৃদ্ধি করা হয় এবং বাড়ির সামনের অংশ ঘিরে সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়। এএনআই জানায়, মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই সালমান খান, শাহরুখ খানসহ বহু তারকা তার বাড়িতে পৌঁছান।

এদিকে বিভ্রান্তি তৈরি হয়েছে আনুষ্ঠানিক ঘোষণা ঘিরে। পরিবারের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য না এলেও একাধিক ভারতীয় গণমাধ্যম দাবি করছে, ভিলে পার্লের শ্মশানে হেমা মালিনী, সানি দেওল, ববি দেওলসহ পরিবারের সবাইকে দেখা গেছে।

এমনকি অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনও সেখানে উপস্থিত ছিলেন বলে সংবাদে উল্লেখ করা হয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা না থাকায় পুরো বিষয়টি ঘিরে রহস্যের সৃষ্টি হয়। গণমাধ্যমগুলো ধারণা করছেপূর্বে মৃত্যুবিষয়ক ভুয়া খবরে বিব্রত হওয়ায় এবার পরিবার নীরবতা বজায় রাখছে।

ধর্মেন্দ্রর মৃত্যুতে বলিউড পরিচালক করণ জোহর শোকবার্তায় লিখেছেন—একটি যুগের ইতি ঘটল। তিনি ছিলেন মূলধারার হিরোর প্রকৃত প্রতীক, অসাধারণ ব্যক্তিত্ব আর পর্দায় অমলিন উপস্থিতির কারণে ভারতীয় সিনেমায় অমর।

১৯৬০ সালে ‘দিল ভি তেরা হাম ভি তেরে’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে যাত্রা শুরু হয় ধর্মেন্দ্রর। ষাটের দশকে ‘অনপধ’, ‘বন্দিনী’, ‘অনুপমা’, ‘আয়া সাওয়ান ঝুম কে’-এর মতো ছবিতে সাধারণ মানুষের চরিত্রে অভিনয় করে তিনি দ্রুত জনপ্রিয়তা পান। পরে অ্যাকশন ও রোম্যান্স—উভয় ঘরানায় নিজেকে শীর্ষে নিয়ে যান। ‘শোলে’, ‘ধরম-বীর’, ‘চুপকে চুপকে’, ‘মেরা গাঁও মেরা দেশ’ ও ‘ড্রিম গার্ল’-এর মতো কালজয়ী চলচ্চিত্র তার ক্যারিয়ারে স্থায়ী স্বর্ণাক্ষর যোগ করে। সুঠাম দেহ ও অ্যাকশন–দক্ষতার জন্য ভক্তরা তাকে আদর করে ‘হি–ম্যান’ নামে ডাকতেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..