শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইলের গজেন্দ্রপুর দালানবাড়ি মাদরাসার পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ভিত্তিহীন: তদন্ত কমিটি আইসিটি বিভাগের যুগ্মসচিব সাইফুল হাসানের বিরুদ্ধে নানা অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ যশোরের বসুন্দিয়া ভূমি কর্মকর্তা পলাশের ‘হাদিয়া’র নামে ওপেন সিক্রেট ঘুষ বাণিজ্য: মাদ্রাসার জমি নামজারিতেও ৪০ হাজার টাকা ঘুষ! ধানমন্ডিতে ১২ বছরের গৃহকর্মী শিশু রিক্তার মৃত্যু: অভিযুক্ত পাউবো প্রকৌশলী সবিবুর রহমান দম্পতির ১৫ দিনে জামিন, নেপথ্যে টাকা নাকি চাপ? এলজিইডি নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী আহসানউজ্জামান দুলালের শত কোটি টাকার অনিয়ম ১৫বছরের চাকরি জীবনে ৯০ লাখ টাকা বেতন পেয়ে মিঠাপুকুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান গড়েছেন শতকোটি টাকার সম্পদ দুর্নীতির অভিযোগে দক্ষিণ সিটির আনিস, বোরহান চসিকের শাহীন, ফারজানা মুক্তা ৪ প্রকৌশলীর দেশ ত্যাগ ঠেকাতে নির্দেশ সাতক্ষীরা পৌর ভূমি অফিসের নায়েব ঘুষের ‘মহারাণী’ শর্মিষ্ঠা সরকারের মাসিক হাত খরচ লাখ টাকা মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রার অফিসে আওয়ামী কমিশনার সফি উল্লাহ সফির বিশ্বস্ত হাতিয়ার উমেদার ‘আওলাদ সিন্ডিকেট’ জিম্মি সাধারণ সেবাগ্রহীতারা কাস্টমসের যুগ্ম কমিশনার কাজিয়া সুলতানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতি করে অঢেল সম্পদ অর্জনের অভিযোগ

যাত্রাবাড়ীতে মাদরাসাছাত্র হত্যার অভিযোগ: গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮৬৮ বার পঠিত
যাত্রাবাড়ীতে মাদরাসাছাত্র হত্যার অভিযোগ: গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন-------------------ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার একটি মাদরাসার ৯ বছর বয়সী শিক্ষার্থী মো. মোদ্দাসসির হত্যার অভিযোগে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) নিহত শিশুর পরিবার, স্বজন, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মোদ্দাসসিরকে পরিকল্পিতভাবে হত্যা করে মাদরাসার ওয়াশরুমে ঝুলিয়ে রাখা হয় এবং ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করা হয়েছে। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

নিহত শিশুর বাবা জিয়াউর রহমান বলেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার ন্যায়বিচার চান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যকর নজরদারি ও তদারকি জোরদারের আহ্বান জানান।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাজু জানান, ঘটনায় ৩জন শিক্ষকের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও উদ্ধারকৃত আলামত পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় ওই মাদরাসা থেকে মোদ্দাসসিরের মরদেহ উদ্ধার করা হয়। মাদরাসা কর্তৃপক্ষ ঘটনাটিকে আত্মহত্যা বলে দাবি করলেও নিহতের পরিবার এটি হত্যা ও নির্যাতনের ঘটনা বলে অভিযোগ করেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..