বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ

রাজাপুর-কাঠালিয়া আসনে সৈকতের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

রহিম রেজা, রাজাপুর সাংবাদিক ক্লাব :
  • আপলোডের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৫৮৩৮ বার পঠিত
সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত-------------------------------ছবি: সংগৃহীত

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত তার প্রার্থীতা ফিরে পেয়েছেন। নির্বাচন কমিশনে করা আপিলের পর আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে নির্বাচন কমিশন তার প্রার্থীতা বৈধ ঘোষণা করে।

এর আগে গত ৩ জানুয়ারি প্রার্থীতা যাচাই-বাছাইয়ের দিনে ঝালকাঠি জেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম আজম সৈকতের মনোনয়নপত্র বাতিল করেন। রিটার্নিং কর্মকর্তা জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলের ক্ষেত্রে প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের সমর্থনে দেওয়া স্বাক্ষরের সঙ্গে ভোটার তালিকার গড় মিল পাওয়া যায়নি। এ কারণ দেখিয়ে তার প্রার্থীতা বাতিল করা হয়।

রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তে সংক্ষুব্ধ হয়ে গোলাম আজম সৈকত নিজেই নির্বাচন কমিশনে আপিল করেন। আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তার প্রার্থীতা পুনর্বহালের আদেশ দেন।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৫ নম্বর ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা গোলাম আজম সৈকত। তবে দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।

প্রার্থীতা ফিরে পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গোলাম আজম সৈকত মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন। তিনি বলেন, “আমার বিরুদ্ধে একটি মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে ভোটারদের সমর্থন স্বাক্ষর নিয়ে মিথ্যা অভিযোগ তুলে প্রার্থীতা বাতিল করিয়েছে। তবে সত্যের জয় হয়েছে।”

তিনি আরও বলেন, “রাজাপুর ও কাঠালিয়া উপজেলার সাধারণ মানুষ আমাকে আপন করে নিয়েছে। আমি দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে ছিলাম। জনগণই আমার শক্তি।”

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের প্রসঙ্গ টেনে গোলাম আজম সৈকত বলেন, “আমি আশাবাদী, সব শ্রেণি-পেশার মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে আমাকে বিজয়ী করবেন। এই নির্বাচন হবে জনগণের ভোটে জনগণের প্রতিনিধি নির্বাচনের নির্বাচন।”
প্রার্থীতা ফিরে পাওয়ায় তার সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..