শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: বিএসটিআই ইউএই-তে প্রবাসী বাংলাদেশিদের ভিসা বাতিল: তথ্য চেয়ে দুতাবাসের জরুরি বিজ্ঞপ্তি চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার নূরের চোখে আলো ফেরাতে ঢাকা জেলা প্রশাসক ফরিদার মানবিক সহায়তা বনগ্রামে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

তাড়াইলে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ জিকিরে হাতপাখা প্রতীকের এমপি প্রার্থীর গণসংযোগ

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ):
  • আপলোডের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৫৮৩৭ বার পঠিত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের এমপি পদপ্রার্থী প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার গণসংযোগ কর্মসূচি শুরু করেছেন।

বুধবার (২১জানুয়ারি) রাত ৯টায় তাড়াইল উপজেলা সদর বাজারের ট্টলারঘাটস্থ দলীয় কার্যালয় থেকে গণসংযোগ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ জিকিরের মাধ্যমে তিনি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

গণসংযোগকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা হাতপাখা প্রতীকের পক্ষে জনসাধারণের মাঝে প্রচার চালান এবং দ্বীনি মূল্যবোধ, ইনসাফভিত্তিক সমাজ ও ন্যায়পরায়ণ রাষ্ট্র গঠনের আহ্বান জানান।

এ সময় নেতারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের অধিকার, নৈতিকতা ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে দ্বীনি নেতৃত্বকে সংসদে পাঠানোর আহ্বান জানান তারা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..