বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
WEFA-এর উদ্যোগে শিবগঞ্জে ইফতার সামগ্রী বিতরণ তাড়াইলে আতহারুল উলুম হোসাইনিয়া মাদ্রাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত শরোনখোলায় মাসুমের মৃত্যু: রাজনৈতিক দায় চাপানোর অভিযোগ, তদন্তের দাবি এমপি আব্দুল আলীমের পটুয়াখালীতে যৌথ অভিযানে প্রায় ৫ লাখ টাকার নকল সিগারেট জব্দ রমজানে অসহায়দের পাশে হোগলাবুনিয়া একতা যুবসংঘ মাওনা চৌরাস্তা মহাসড়কে ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ নেতানিয়াহু ‘মারা গেছেন’? : ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি ও ইসরাইলে উত্তেজনা বেতাগীতে নির্দোষ নারী দুই দিনের কারাবাস : সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের (শো-কজ) নোটিশ জাতীয় সংসদের চিফ হুইপ নিযুক্ত হয়েছেন নূরুল ইসলাম মনি

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ০১ জন আসামিসহ বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ ও ০১টি সিএনজি আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭৭২ বার পঠিত

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) একটি সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ ও ০১টি সিএনজিসহ ০১ জন আসামিকে আটক করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ০০ মিনিটে সোনামসজিদ বিওপি’র একটি চৌকস টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক ০১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ী গ্রামস্থ নতুন ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে টহল দল মোঃ ফরিদ (৪৫) নামে একজনকে আটক করতে সক্ষম হয়। আটক আসামীর পিতা—মৃত আব্দুল জব্বার, গ্রাম—চককৃর্ত্তি, পোস্ট—কানসাট, থানা—শিবগঞ্জ, জেলা—চাঁপাইনবাবগঞ্জ। এ সময় তার কাছ থেকে ফেন্সিডিলের বিকল্প ৭৮ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ এবং ০১টি সিএনজি (TVS) উদ্ধার করা হয়।

বিজিবি’র পক্ষ থেকে আটক আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক নেশাজাতীয় সিরাপ ও সিএনজিটি শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। উল্লেখ্য, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) বিগত ০৩ মাসে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এ পর্যন্ত ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন প্রকারের মোট ৩,১০০ বোতল নেশাজাতীয় সিরাপ আটক করেছে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..