রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন, তদন্তের দাবি সংসদে পটুয়াখালীর কথা বলার অঙ্গীকার, মনোনয়ন তুললেন ফেরদৌসী বেগম মিলি নবাগত জেলা পরিষদ প্রশাসকের শিবগঞ্জ আগমন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত তাড়াইলে সিএনজি শ্রমিক সংগঠনের নতুন কমিটির আনুষ্ঠানিক পদযাত্রা বোরগাঁও গ্রামে মনসামঙ্গলের শ্রেষ্ঠ কবি নারায়ণ দেবের জন্ম ভূমি তাড়াইলে মাদরাসাতুল হিকমাহ ইছাপশরের উদ্বোধন ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত তাড়াইল থানার নবাগত ওসির সঙ্গে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ আমতলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: রেজাউল সভাপতি, সুমন সম্পাদক মোরেলগঞ্জে নদীভাঙন রোধে মানববন্ধন, জরুরি ব্যবস্থা গ্রহণের জোর দাবি হাফেজ মাওলানা সাইদুল হক: একজন আলেম থেকে জননেতা হয়ে ওঠার গল্প

আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৫৭৭১ বার পঠিত

বরগুনার আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে সাইদুল মৃধা ও তার স্ত্রী আসমা বেগম ও মেয়ে জান্নাতি বৃদ্ধ আতাহার হাওলাদারকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বিকেলে আমতলী উপজেলার চলাভাঙ্গা গ্রামে। পুলিশ ওইদিন রাতে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আগামীকাল শুক্রবার নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে বলে আমতলী থানার ওসি (তদন্ত) মোঃ সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানাগেছে, আমতলী উপজেলার চলাভাঙ্গা গ্রামে সাইদুল মৃধা ও আতাহার হাওলাদারের মধ্যে একটি তাল গাছ নিয়ে দ্বন্ধ চলে আসছে। বৃহস্পতিবার সকালে ওই তাল গাছের রস সংগ্রহ করতে আতাহার হাওলাদার গাছ প্রস্তুত করেন। ওইদিন বিকেলে সাইদুল মৃধা ওই গাছে বাঁশের আড় দিয়ে গাছের মুছি কাটেন। এ নিয়ে দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় সাইদুল মৃধা, তার স্ত্রী আসমা ও মেয়ে জান্নাতি বৃদ্ধ আতাহার হাওলাদারকে পিটিয়ে আহত করে। তাদের মারধর সে (আতাহার) জ্ঞান হারিয়ে ফেলে। স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ মহুয়া আক্তার তাকে মৃত্যু ঘোষনা করেছেন।

এ ঘটনার পরপরই সাইদুল মৃধা ও তার পরিবারের লোকজন পালিয়েছে। ওইদিন রাতে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

নিহতের ছেলে আলানুর বলেন, আমার বাবাকে সাইদুল মৃধা, তার স্ত্রী আসমা বেগম ও মেয়ে জান্নাতি পিটিয়ে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখে। আমি বাবাকে মারধরের কারন জানতে সাইদুল মৃধার বাড়ী গেলে আমাকেও মারধর করেছে। আমি এ হত্যাকান্ডের শাস্তি দাবী করছি।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মহুয়া আক্তার বলেন, আতাহার হাওলাদারকে হাসপাতালে আনার পুর্বেই মারা গেছেন।

আমতলী থানার ওসি (তদন্ত) মোঃ সাইদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে থানা আনা হয়েছে। আগামীকাল ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। তিনি আরো বলেন, নিহতের পরিবার মামলা করলে মামলা নেয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..