বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে কেরাত, হামদ-নাত, কুইজ প্রতিযোগিতা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমতলীতে আমড়া-লেবু দেয়ার কথা বলে ডেকে নিয়ে শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার নান্দাইলে ঈদে-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও প্রতিযোগিতা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ মোরেলগঞ্জে কয়লা ধুতে গিয়ে খালে শ্রমিক নিখোঁজ, রাতভর উদ্ধার অভিযান মহানবী (সা.)-এর আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির আদালতের রেকর্ড কিপারের বিরুদ্ধে প্রতিবেশীকে হয়রানি ও জমি দখলের অভিযোগ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঝাড়ু মিছিলের পর দল থেকেও ঝাড়ু: বহিষ্কার যুবদল নেতা শাহিন আদমদীঘিতে প্রধান শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জে ৩১৭০ পিস ভারতীয় ট্যাবলেট ও ৪২৭ বোতল সিরাপসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৫৮১৮ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় ৩১৭০ পিস ট্যাবলেট ও ৪২৭ বোতল সিরাপসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ মার্চ ২০২৬) গভীর রাতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) দুইটি পৃথক অভিযান পরিচালনা করে।
প্রথম অভিযানে সোনামসজিদ বিওপি’র একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর হঠাৎপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় টহল দল মোঃ আলীম (৩২) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে। তিনি শিবগঞ্জ উপজেলার চকসিরামপুর গ্রামের মোঃ খাইরুল ইসলামের ছেলে। তার কাছ থেকে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ভারতীয় নেশাজাতীয় ৩৭৭ বোতল Eskuf DX সিরাপ উদ্ধার করা হয়।

অপরদিকে একই রাতে চকপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলের বিকল্প ৫০ বোতল ভারতীয় Eskuf DX সিরাপ এবং ৩১৭০ পিস নেশাজাতীয় TENSIWIN ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।
আটককৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..