রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন, তদন্তের দাবি সংসদে পটুয়াখালীর কথা বলার অঙ্গীকার, মনোনয়ন তুললেন ফেরদৌসী বেগম মিলি নবাগত জেলা পরিষদ প্রশাসকের শিবগঞ্জ আগমন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত তাড়াইলে সিএনজি শ্রমিক সংগঠনের নতুন কমিটির আনুষ্ঠানিক পদযাত্রা বোরগাঁও গ্রামে মনসামঙ্গলের শ্রেষ্ঠ কবি নারায়ণ দেবের জন্ম ভূমি তাড়াইলে মাদরাসাতুল হিকমাহ ইছাপশরের উদ্বোধন ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত তাড়াইল থানার নবাগত ওসির সঙ্গে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ আমতলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: রেজাউল সভাপতি, সুমন সম্পাদক মোরেলগঞ্জে নদীভাঙন রোধে মানববন্ধন, জরুরি ব্যবস্থা গ্রহণের জোর দাবি হাফেজ মাওলানা সাইদুল হক: একজন আলেম থেকে জননেতা হয়ে ওঠার গল্প

আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতির নামে অপপ্রচার: সংবাদ সম্মেলনে প্রতিবাদ

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৫৭৭৬ বার পঠিত

বরগুনার আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকিরের নামে ফেইক আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ অপপ্রচারের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সড়কে বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জালাল উদ্দিন ফকির বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্যাতন, হামলা ও মামলার শিকার হয়েও তিনি বিএনপিকে সুসংগঠিত করে রেখেছেন। কিন্তু বর্তমানে দলের একটি মহল তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

তিনি অভিযোগ করেন, ওই চক্র তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেইক আইডি খুলে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে নির্বাচন বানচাল ঠেকাতে উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে তিনি একটি বৈঠক করেন। কিন্তু দলের কিছু নেতা ওই বৈঠকের কথোপকথন গোপনে রেকর্ড করে পরে তা সম্পাদনা (এডিট) করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে সামাজিক ও দলীয়ভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।

জালাল উদ্দিন ফকির আরও বলেন, প্রায় তিন মাস আগে অনুষ্ঠিত একটি শালিস বৈঠকের ভিডিওও সম্পাদনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন ফেইক আইডি থেকে এসব ভিডিও প্রচার করে তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেনস্তা করা হচ্ছে। এমনকি কিছু অনলাইন পত্রিকায় তার বক্তব্য বিকৃত করে প্রকাশ করা হয়েছে।

এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম (ভিপি মামুন), কামরুজ্জামান হিরু, উপজেলা যুবদল সভাপতি কবির উদ্দিন ফকির, তোফাজ্জেল হোসেন, মতিউর রহমান মানিক, মাইনুদ্দিন মামুন ও ফারুক মৃধা প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..