শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
দুটি আন্তর্জাতিক আয়োজনে পূর্ণ অর্থায়নে নির্বাচিত বাংলাদেশের যুব প্রতিনিধি জুবায়ের হোসেন বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ

পটুয়াখালী সদরে সৌদি বাদশাহর উপহার খেজুর বিতরণ

মনজুর মোর্শেদ তুহিন, পটুয়াখালী প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৫৮১৮ বার পঠিত
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর সদর উপজেলায় সৌদি আরবের বাদশাহ প্রতিষ্ঠিত ‘কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’ থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর এতিমখানা ও মাদ্রাসাগুলোর মাঝে বিতরণ করা হয়েছে।

রবিবার (১৫ মার্চ) বিকেল ৪টায় পটুয়াখালী সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই খেজুর বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর নির্দেশনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেজুর বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুল জান্নাত।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে প্রাপ্ত এসব খেজুর উপজেলার তালিকাভুক্ত এতিমখানা, শিশু সদন ও মাদ্রাসাসহ মোট ৬৯টি প্রতিষ্ঠানের ৩৭ প্যকেটে মধ্যে ২৯৬ কেজি বিতরণ করা হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদের হাতে আনুষ্ঠানিকভাবে খেজুরের প্যাকেট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মাহবুব হোসেনসহ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার প্রধানরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুল জান্নাত বলেন, সৌদি সরকারের উপহারস্বরূপ পাওয়া খেজুর পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্যের নির্দেশনায় জেলা প্রশাসককে অবহিত করে সদর উপজেলার তালিকাভুক্ত এতিমখানা ও মাদ্রাসাগুলোর মাঝে অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন সব সময় এ ধরনের কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সম্পন্ন করে থাকে।

তিনি আরও বলেন, পবিত্র রমজান মাসে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এ ধরনের উপহার পৌঁছে দেওয়া নিঃসন্দেহে একটি মানবিক উদ্যোগ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..