বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৩৯ কিশোরগঞ্জের প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট রবীন্দ্র চন্দ্র ভৌমিকের পরলোকগমন কাঁঠালিয়ার কৃতি সন্তান মোঃ শামসুল হক সুমন ঢাকা মহানগর দক্ষিণ কোতোয়ালি থানা তাঁতি দলের সভাপতি নির্বাচিত নান্দাইলে ৬টি অবৈধ জাল উদ্ধার, জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস ১০০ মুসল্লিকে ওমরাহ করানোর সুযোগ করে দেয়ার ঘোষণা মাহমুদ হোসেন টিটুর, প্রথম ধাপে গেলেন পাঁচজন মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ মোরেলগঞ্জের খাউলিয়ায় চেয়ারম্যান প্রার্থী আবু সালেহ খানের মতবিনিময় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মোরেলগঞ্জের খাউলিয়া বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সান্তাহার স্টেশনের নব-নির্মিত ওভার ব্রীজের উদ্বোধন

ফেরি থেকে নদীতে বাস, নিখোঁজ ৪৫

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৫৮৩০ বার পঠিত
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠার সময় ‘সৌহার্দ্য পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত চার জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরি দল। বুধবার (২৫ মার্চ) বিকেল ৫টার দিকে ৩নং পন্টুনে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া ১১জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৪১ জন।

নিখোঁজদের উদ্ধারে উদ্ধারকারী জাহাজ হামজা ও অন্যান্য সংস্থা কাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুর্ঘটনার সংবাদ পাওয়া যায় বিকেল ৫টা ২০ মিনিটে। উদ্ধারকারী দল ৫টা ২৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

প্রত্যক্ষদর্শী ও বেঁচে যাওয়া যাত্রীদের ভাষ্য অনুযায়ী, ফেরিতে ওঠার সময় বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীর প্রায় ৩০ ফুট গভীরে তলিয়ে যায়। বাসটিতে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ৫ থেকে ৭ জন শুরুতেই বের হয়ে আসতে সক্ষম হন।

জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের বাসটিতে ৫৬ জন যাত্রী ছিল। তাদের বেশির ভাগ ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন। বাসটি নদীতে পড়ার স্থানটি অত্যন্ত গভীর বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নেন। মারাত্মক আহত এগারোজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বাকি যাত্রীদের মধ্যে এখন পর্যন্ত চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকিরা নিখোঁজ রয়েছেন।

উদ্ধারকাজে বিআইডব্লিউটিসি, গোয়ালন্দ ঘাট থানা ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা কাজ করছেন। তবে এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..