বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী আদমদীঘিতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার মোরেলগঞ্জে নানা আয়োজনে পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ তাড়াইলে জুলাই-গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, শহীদ পরিবারকে স্বাবলম্বী করতে যা যা প্রয়োজন সব করা হবে — তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই শুধু একটি শ্রেণি বা গোষ্ঠীর নয়, সর্বস্তরের মানুষের: ড. ইউনূস ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ জুলাইকে ভুলিয়ে দেয়ার অপচেষ্টা প্রতিরোধ করা হবে: জামায়াত আমীর বাংলাদেশ প্রতিদিনে সাংবাদিকদের গণছাঁটাই, ডিইউজের প্রতিবাদ

মুক্তি পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৫৭৮৯ বার পঠিত
মুক্তি পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী-------------------------ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। রোববার (১২ এপ্রিল) সকালে জুলাই আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় তাকে জামিন দেন আদালত। এরপর বিকেলে আইনি প্রক্রিয়া শেষে তিনি কারাগার থেকে বের হন।

কারাগার কর্তৃপক্ষ জানায়, জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই করা হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিকেলে তাকে মুক্তি দেয়া হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ১৮ জুলাই লালবাগ থানা এলাকার আজিমপুর সরকারি কলোনির ভেতরে একটি মিছিলে অংশ নেন মো. আশরাফুল ওরফে ফাহিম। সে সময় আসামিদের ছোড়া গুলিতে তিনি গুরুতর আহত হন। এতে তার বাম চোখ নষ্ট হয়ে যায়। এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়।

এ মামলায় শিরীন শারমিন চৌধুরীর নাম আসামি হিসেবে অন্তর্ভুক্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে। পরে আদালতে তার রিমান্ড আবেদন খারিজ হওয়ায় তিনি কারাগারে ছিলেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি জনসমক্ষে আর দেখা দেননি। সে সময় গুঞ্জন ওঠে, ছাত্র-জনতা সংসদ ভবনে প্রবেশের সময় তিনি একটি গোপন কক্ষ বা বাংকারে আশ্রয় নিয়েছিলেন। পরে রাত আড়াইটার দিকে সেনাবাহিনী তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয় বলে জানা যায়।

এরপর দীর্ঘ সময় তার অবস্থান নিয়ে নানা আলোচনা চলতে থাকে। তিনি দেশে আছেন নাকি বিদেশে—এ নিয়েও তৈরি হয় নানা জল্পনা। দীর্ঘ আত্মগোপনের পর অবশেষে গত ৭ এপ্রিল ভোররাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..