বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে কেরাত, হামদ-নাত, কুইজ প্রতিযোগিতা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমতলীতে আমড়া-লেবু দেয়ার কথা বলে ডেকে নিয়ে শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার নান্দাইলে ঈদে-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও প্রতিযোগিতা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ মোরেলগঞ্জে কয়লা ধুতে গিয়ে খালে শ্রমিক নিখোঁজ, রাতভর উদ্ধার অভিযান মহানবী (সা.)-এর আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির আদালতের রেকর্ড কিপারের বিরুদ্ধে প্রতিবেশীকে হয়রানি ও জমি দখলের অভিযোগ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঝাড়ু মিছিলের পর দল থেকেও ঝাড়ু: বহিষ্কার যুবদল নেতা শাহিন আদমদীঘিতে প্রধান শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা

তাড়াইলে যৌতুকের দাবিতে গৃহবধূ নির্যাতন: স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা

জুবায়ের আহমাদ জুয়েল (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৫৮৩৭ বার পঠিত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী মোছাঃ শাপলা আক্তার (স্বামী মোঃ আলী হোসেন) যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় এই মামলা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ২১ জানুয়ারি ইসলামী শরিয়াহ অনুযায়ী তাদের বিয়ে হয়। বিয়ের সময় কনের পরিবার থেকে স্বর্ণালংকারসহ বিভিন্ন গৃহস্থালী সামগ্রী উপহার দেওয়া হয়। দাম্পত্য জীবনে তাদের দুই কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে।

অভিযোগে বলা হয়, বিয়ের পর থেকেই স্বামী আলী হোসেন বিভিন্ন সময় যৌতুক দাবি করে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। সম্প্রতি একটি অটোরিকশা কেনার জন্য তিনি ২ লাখ টাকা দাবি করেন। এ নিয়ে নির্যাতনের মাত্রা বেড়ে যায়।
গত ৬ ফেব্রুয়ারি সকালে শাপলা আক্তারকে তার বাবার বাড়িতে নিয়ে গিয়ে আবারও ওই টাকা দাবি করেন আলী হোসেন।

ভুক্তভোগীর বাবা অক্ষমতা প্রকাশ করলে তিনি উত্তেজিত হয়ে স্ত্রীকে গালিগালাজ করেন এবং তিন সন্তানসহ তাকে পিত্রালয়ে রেখে চলে যান। উপস্থিত স্থানীয় কয়েকজন সাক্ষী বিষয়টি জানেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এরপর থেকে শাপলা আক্তার তার তিন সন্তানকে নিয়ে বাবার বাড়িতেই অবস্থান করছেন। অভিযুক্ত স্বামী তাদের কোনো ভরণপোষণ দিচ্ছেন না বলেও অভিযোগ করা হয়েছে।

একাধিকবার আপোষ-মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় ভুক্তভোগী অবশেষে আদালতের শরণাপন্ন হন। তিনি আদালতের কাছে আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির মাধ্যমে ন্যায়বিচার প্রার্থনা করেছেন।

মামলাটি কিশোরগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল গ্রহণকারী আদালত নং-৬-এ দায়ের করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..