বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

পবিপ্রবিতে উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা, অবস্থান কর্মসূচিতে হামলা: আহত একাধিক শিক্ষক

মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৫৭৮১ বার পঠিত
ছবি: সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) উপাচার্য ড. কাজী রফিকুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। ১১ মে (সোমবার) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি শুরু হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং শিক্ষাবান্ধব পরিবেশ ব্যাহত হওয়ার কারণে তারা এ কর্মসূচি পালন করছেন। অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা উপাচার্যের পদত্যাগ দাবি করেন এবং তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলাকালে হঠাৎ একদল বহিরাগত এসে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এতে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক আহত হন। আহতদের মধ্যে রয়েছেন প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম, প্রভোস্ট মোহাম্মদ আব্দুল মালেক, ড. মোহাম্মদ আতিকুর রহমান, ড. নিজাম উদ্দিন, ড. শহীদুল ইসলাম, ড. ননী গোপাল এবং ড. রিপন চন্দ্র পাল।

হামলার ঘটনায় ক্যাম্পাসে তাৎক্ষণিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় শিক্ষার্থী ও শিক্ষকরা হামলার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন। পরে বেলা সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা উপাচার্যবিরোধী একটি মিছিল বের করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করেন। মিছিল শেষে তারা হামলার বিচার এবং উপাচার্যের অপসারণের দাবি পুনর্ব্যক্ত করেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের একজন বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানাচ্ছিলাম। কিন্তু পরিকল্পিতভাবে বহিরাগতদের এনে আমাদের আন্দোলন দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”

এক শিক্ষক বলেন, “বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে শিক্ষকদের ওপর এমন হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা নিরাপদ কর্মপরিবেশ চাই।”

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..