সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশু ‘আরহাম’ কে বাঁচাতে এগিয়ে আসুন দেশের মানুষকে দেয়া জবান রক্ষা করতে চাই: প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি পুলিশ দেখে পচা পুকুরে ঝাঁপ, ডোবায় নেমেই আসামিকে ধরল পুলিশ বিআইডব্লিউটিএর সহকারী সমন্বয় কর্মকর্তা আহসান হাবীবের বিরুদ্ধে কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ বেতাগীতে বিধবা গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে ‘আফসার’ সিন্ডিকেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে আদমদীঘিতে শুমারি স্বেচ্ছাসেবী নিয়োগে ফলাফলে প্রশংসা, নির্বাচিতদের আ.লীগ ট্যাগে প্রচারণা

ফ্যামিলি কার্ড নারীদের স্বাবলম্বী হওয়ার পথ তৈরি করেছে: তথ্যপ্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

ভ্রাম্যমান রিপোর্টার নান্দাইল থেকে :
  • আপলোডের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৫৭৯০ বার পঠিত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল আসনের সংসদ সদস্য ও তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, যারা একসময় ফ্যামিলি কার্ড নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করতেন, তারাই এখন নিজেদের এলাকায় এই কার্ড চালুর দাবি জানাচ্ছেন। তিনি জানান, বর্তমান সরকার পর্যায়ক্রমে দেশের সব এলাকাতেই ফ্যামিলি কার্ড বিতরণ করবে।

শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে দেশের ২০টি জেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তারেক রহমান। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে নান্দাইল থেকে বক্তব্য দেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তিনি বলেন, “ফ্যামিলি কার্ড একজন নারীর জন্য চালিকা শক্তি হবে। এটি নারীদের মনোবল বাড়াবে এবং নিজের পায়ে দাঁড়ানোর পথ তৈরি করবে।”

মন্ত্রী আরও বলেন, নির্বাচনের সময় তিনি প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার বাস্তবায়ন শুরু হয়েছে। নান্দাইল উপজেলায় প্রাথমিকভাবে ৭৩০ জন উপকারভোগীর মধ্যে এই কার্ড বিতরণ শুরু হয়েছে বলে জানান তিনি।

কার্ডধারী নারীদের উদ্দেশে তিনি বলেন, “এই অর্থ সঞ্চয় করুন এবং এটিকে বাড়তি আয় হিসেবে বিবেচনা করুন। এই আয়ের মাধ্যমে নিজেরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবেন। নারীদের আর কারো কাছে হাত পাততে হবে না; নিজেদের পছন্দমতো কাজে এই অর্থ ব্যবহার করতে পারবেন।”

তিনি আরও উল্লেখ করেন, দরিদ্র মানুষের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া ছিল বিএনপির নির্বাচনী অঙ্গীকার এবং সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন করছে বর্তমান সরকার।

নান্দাইল উপজেলার চরভেলামারী গ্রামে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. সাইফুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রাজু আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত, সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুল ইসলাম আকন্দসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..