বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহানবী (সা.)-এর আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির আদালতের রেকর্ড কিপারের বিরুদ্ধে প্রতিবেশীকে হয়রানি ও জমি দখলের অভিযোগ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঝাড়ু মিছিলের পর দল থেকেও ঝাড়ু: বহিষ্কার যুবদল নেতা শাহিন আদমদীঘিতে প্রধান শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা সান্তাহারে ২১ শিক্ষা প্রতিষ্ঠানে ২১০টি বৃক্ষের চারা বিতরণ মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ মির্জাগঞ্জে শালিস নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপে নিয়োগে দলীয়করণের অভিযোগ, সংবাদ সম্মেলনে জামায়াত এআই দিয়ে সাংবাদিকের ছবি অশ্লীল বিকৃতির অভিযোগ

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী আনোয়ার হোসেন ব্যাপারী

সাখাওয়াত হোসেন, স্টাফ রিপোর্টার:
  • আপলোডের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৫৮২৫ বার পঠিত
মেয়র পদপ্রার্থী আনোয়ার হোসেন ব্যাপারী --------------------------------------ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে শ্রীপুর পৌরবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী ও বিএনপি নেতা আনোয়ার হোসেন ব্যাপারী।

তিনি বর্তমানে শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য এবং গাজীপুর জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

এক শুভেচ্ছা বার্তায় আনোয়ার হোসেন ব্যাপারী বলেন,
“পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর প্রতি আনুগত্যের এক মহিমান্বিত শিক্ষা বহন করে। এই ঈদের মূল শিক্ষা হলো মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।
”তিনি আরও‌বলেন,
“ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের সকল মানুষ আনন্দ ভাগাভাগি করতে পারে। তাই সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
তিনি মহান আল্লাহ তায়ালার নিকট দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করেন। একইসঙ্গে তিনি সকল মুসলমানের কোরবানি কবুল হওয়ার জন্য দোয়া করেন।

শুভেচ্ছা বার্তার শেষে তিনি শ্রীপুর পৌরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন,
“পবিত্র ঈদুল আজহার শিক্ষা আমাদের জীবনে শান্তি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগাক। সবাইকে ঈদ মোবারক।”

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..