সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান মোরেলগঞ্জে জলবায়ু, পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি বরগুনার তালতলীতে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মোরেলগঞ্জে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

তাড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

জুবায়ের আহমাদ জুয়েল, (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৫৮২৭ বার পঠিত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঢাকাস্থ তাড়াইল বিএনপি ঐক্য ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) বিকেলে তাড়াইল সদর বাজারের উন্মুক্ত মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তাড়াইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সামির হোসেন সাকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ তাড়াইল বিএনপি ঐক্য ফোরামের সভাপতি মো. রুবেল খন্দকার এবং সাধারণ সম্পাদক আজিজ আহম্মেদ বাবুল।
এছাড়াও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাজী মো. উমর ফারুক, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. ইফতেখারুল ইসলাম জুয়েল, তাড়াইল সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আফজালুর রহমান শামীমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধকালীন অবদান এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। পরে তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও বিএনপির সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..