সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশু ‘আরহাম’ কে বাঁচাতে এগিয়ে আসুন দেশের মানুষকে দেয়া জবান রক্ষা করতে চাই: প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি পুলিশ দেখে পচা পুকুরে ঝাঁপ, ডোবায় নেমেই আসামিকে ধরল পুলিশ বিআইডব্লিউটিএর সহকারী সমন্বয় কর্মকর্তা আহসান হাবীবের বিরুদ্ধে কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ বেতাগীতে বিধবা গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে ‘আফসার’ সিন্ডিকেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে আদমদীঘিতে শুমারি স্বেচ্ছাসেবী নিয়োগে ফলাফলে প্রশংসা, নির্বাচিতদের আ.লীগ ট্যাগে প্রচারণা

টানা ছুটি শেষে সোমবার খুলছে অফিস

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৫৭৮৯ বার পঠিত
ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে আগামী সোমবার (১ জুন) থেকে দেশের সব সরকারি-বেসরকারি অফিসে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। ঈদের দীর্ঘ ছুটির পর ব্যাংক, বিমা, শেয়ারবাজারসহ সব প্রতিষ্ঠানও নিয়মিত কার্যক্রমে ফিরবে।

গত ২৫ মে থেকে শুরু হওয়া ঈদের ছুটির সঙ্গে আরও একদিন নির্বাহী আদেশে যুক্ত হওয়ায় চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি ভোগ করেন। ঈদের আগে ও পরে মিলিয়ে এ দীর্ঘ ছুটিতে রাজধানীসহ সারা দেশে অনেকটাই স্থবিরতা দেখা দেয়।

ঈদুল আজহা উদযাপিত হয় গত ২৮ মে। এর আগে ২৬ ও ২৭ মে এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ছিল। ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা থাকলেও পরে মন্ত্রিসভার সিদ্ধান্তে ২৫ মে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়, যার ফলে টানা সাত দিনের ছুটি নিশ্চিত হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, ডাক ও টেলিযোগাযোগ, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা এবং এ সংশ্লিষ্ট কর্মীরা ছুটির আওতার বাইরে ছিলেন।

ছুটি শেষে সোমবার থেকে সরকারি অফিসের পাশাপাশি ব্যাংকিং কার্যক্রম, বিমা, শেয়ারবাজারসহ আর্থিক খাতের কার্যক্রমও স্বাভাবিক সময়সূচিতে ফিরে আসবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, নিয়মিত সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন চলবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..