সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশু ‘আরহাম’ কে বাঁচাতে এগিয়ে আসুন দেশের মানুষকে দেয়া জবান রক্ষা করতে চাই: প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি পুলিশ দেখে পচা পুকুরে ঝাঁপ, ডোবায় নেমেই আসামিকে ধরল পুলিশ বিআইডব্লিউটিএর সহকারী সমন্বয় কর্মকর্তা আহসান হাবীবের বিরুদ্ধে কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ বেতাগীতে বিধবা গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে ‘আফসার’ সিন্ডিকেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে আদমদীঘিতে শুমারি স্বেচ্ছাসেবী নিয়োগে ফলাফলে প্রশংসা, নির্বাচিতদের আ.লীগ ট্যাগে প্রচারণা

হীড আয়োজিত জব ফেয়ারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

‎মো. আসাদুজ্জামান সজীব:
  • আপলোডের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৫৭৮৫ বার পঠিত
ছবিসংগৃহীত:

‎বুধবার সকাল ৯ ঘটিকায় আর্ত-মানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংস্থা  হীড বাংলাদেশ-এর প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে জব ফেয়ারের আয়োজন করা হয়।

‎পিকেএসএফ ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে ও হীড বাংলাদেশের অধীনে পরিচালিত রেইজ প্রজেক্ট এই জব মেলার আয়োজন করে। এই মেলার উদ্দেশ্য হল সুবিধা বঞ্চিত তরুন উদ্দ্যোক্তাদের জন্য মানসম্মত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।

‎হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ্ মোহাম্মদ মাহ্বুব।

‎প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, উন্নত বাংলাদেশ গড়তে তরুণদের কর্মসংস্থানের বিকল্প নেই। তরুনদেরকে দক্ষ জনশক্তিতে পরিনত করার জন্য তিনি সরকারের পাশাপাশি অন্যান্য উন্নয়ন সংস্থা তথা চাকুরিদাতা প্রতিষ্ঠান গুলোকে একযোগে কাজ করার পরামর্শ দেন।

‎সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক তার বক্তব্যে বলেন অর্থনৈতিক ক্ষেত্রে তরুনদের অবদান ছাড়া কোন দেশের এগিয়ে যাওয়া সমম্ভব নয়। কাজেই তরুনদের নিজেদের তথা সমাজের সকল স্তরের মানুষকে তাদের দক্ষতা বৃদ্ধিতে এগিয়ে আসতে হবে।

‎উক্ত মেলার সভাপতি তার বক্তব্যে বলেন বেকারত্ব একটি দেশেদের উন্নয়নের পথে বাধা। বেকারত্ব দূরিকরণে হীড বাংলাদেশ সব সময়ই অঙ্গিকারদ্ধ ছিল ভবিষ্যতেও বাংলাদেশ সরকার ও সমমনা প্রষ্ঠিানের সাথে একতাবদ্ধ হয়ে অনুরুপ কাজ চালিয়ে যাবার প্রতিশ্রুতি দিচ্ছে।

‎এছাড়াও উপস্থিত ছিল ১৭টি স্বনামধন্য চাকরিদাতা প্রতিষ্ঠান, রেইজ প্রকল্পের আওতায় কারিগরি প্রশিক্ষণ প্রাপ্ত ৪ শতাধিক চাকুরিপ্রার্থী। অনুষ্ঠানের মাধমে ২৩৪  জন বেকার তরুন/তরুনীর তাৎক্ষণিক কর্মসংস্থান হয় এছাড়াও আরো অনেক বেকার তরুনের কাছ থেকে চাকুরিদাতা প্রতিষ্ঠানগুলো সিভি সংগ্রহ করে যা তাদের ভবিষ্যৎ কর্মসংস্থান তৈরীর পথকে সুগম করবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..