বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৩৯ কিশোরগঞ্জের প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট রবীন্দ্র চন্দ্র ভৌমিকের পরলোকগমন কাঁঠালিয়ার কৃতি সন্তান মোঃ শামসুল হক সুমন ঢাকা মহানগর দক্ষিণ কোতোয়ালি থানা তাঁতি দলের সভাপতি নির্বাচিত নান্দাইলে ৬টি অবৈধ জাল উদ্ধার, জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস ১০০ মুসল্লিকে ওমরাহ করানোর সুযোগ করে দেয়ার ঘোষণা মাহমুদ হোসেন টিটুর, প্রথম ধাপে গেলেন পাঁচজন মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ মোরেলগঞ্জের খাউলিয়ায় চেয়ারম্যান প্রার্থী আবু সালেহ খানের মতবিনিময় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মোরেলগঞ্জের খাউলিয়া বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সান্তাহার স্টেশনের নব-নির্মিত ওভার ব্রীজের উদ্বোধন

ধর্ষণ মামলায় গ্রেফতার বহিষ্কৃত শিবির নেতা জিসান কারাগারে

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৫৮০৭ বার পঠিত
ধর্ষণ মামলায় গ্রেফতার বহিষ্কৃত শিবির নেতা জিসান--------------------ফাইল ছবি

অপহরণ ও পরে উদ্ধারের দাবি করা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা (বহিষ্কৃত) জিসান মিয়া প্রধানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আদালতে হাজির করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ নম্বর আমলি আদালতের বিচারক তৈয়ব উদ্দিন আহমেদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জিসানকে কারাগারে নেওয়া হয়।

গত শুক্রবার রাত পৌনে ১০টার দিকে কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন এলাকা থেকে তাকে ‘অচেতন’ অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে দাবি করে তার পরিবার। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জিসান ছাড়াও মামলায় গ্রেপ্তার হওয়া অপর তিন আসামি হলেন সেকান্দর আলী (২৪), গোলাম রাব্বী (২৬) ও সজীব হাসান (২১)। তাদের সবার বাড়ি দাউদকান্দি উপজেলায়। গেলো শনিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে গ্রেফতার দেখানো হলেও জিসান নিজেকে অসুস্থ দাবি করায় এতদিন তাকে আদালতে হাজির করা হয়নি।

এ ঘটনায় গত শনিবার সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, ১১ জুন রাতে জিসান নিখোঁজ হওয়ার তথ্য জানিয়ে তার চাচাতো ভাই অ্যাডভোকেট রাসেল আহম্মেদ দাউদকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর জেলা পুলিশের একাধিক দল তাকে উদ্ধারে কাজ শুরু করে।

পুলিশের দাবি, কয়েক মাস আগে ফেসবুকের মাধ্যমে দাউদকান্দির ২৫ বছর বয়সী এক বিধবা নারীর সঙ্গে জিসানের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই নারী অন্তঃসত্ত্বা হলে জিসান তাকে গর্ভপাতের জন্য চাপ দেন এবং একপর্যায়ে ওষুধ সেবনের মাধ্যমে গর্ভপাত ঘটানো হয়। পরে ওই নারী বিয়ের জন্য চাপ দিলে জিসান ১২ জুন বিয়ের আশ্বাস দেন। কিন্তু বিয়ে এড়াতে ১১ জুন রাতে তিনি পরিকল্পিতভাবে আত্মগোপনে চলে যান বলে তদন্তে উঠে এসেছে।

পুলিশ আরও জানায়, নিখোঁজের অনুসন্ধান চলাকালে শুক্রবার রাতে লাকসাম এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে করা ধর্ষণ মামলায় গ্রেফতার দেখানো হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, তদন্তে পাওয়া তথ্য-উপাত্ত অনুযায়ী জিসানকে কেউ অপহরণ করেনি; বরং তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। উদ্ধার হওয়ার পর হাসপাতালে তিনি পুলিশের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বললেও নিজের বিরুদ্ধে ধর্ষণ মামলা ও গ্রেফতারের বিষয়টি জানার পর থেকে অসুস্থতার ভান করছেন বলে পুলিশের ধারণা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..