শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
দুটি আন্তর্জাতিক আয়োজনে পূর্ণ অর্থায়নে নির্বাচিত বাংলাদেশের যুব প্রতিনিধি জুবায়ের হোসেন বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৫৭৬৩ বার পঠিত
ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ’-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, নজরুলের জীবন ও কর্মভিত্তিক উপস্থাপনা এবং তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, মোরেলগঞ্জের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নজরুল গবেষক, সাংবাদিক, নজরুলপ্রেমী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয়ভাবে আয়োজিত উদ্বোধনী পর্ব ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। এতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম, দেশপ্রেম, সাম্য, মানবতা এবং অসাম্প্রদায়িক চেতনার ওপর বিস্তারিত আলোচনা উপস্থাপন করা হয়।

বক্তারা বলেন, বিদ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম কেবল বাংলা সাহিত্যেরই নয়, বাঙালির মুক্তচিন্তা ও ন্যায়বোধেরও এক অনন্য প্রেরণার উৎস। তাঁর সাহিত্য, গান ও দর্শন আজও সমাজে সাম্য, সম্প্রীতি এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সমানভাবে প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের কাছে নজরুলের আদর্শ ও সৃষ্টিকর্ম পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।

আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর নজরুলসংগীত, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কবির অমর সৃষ্টি ও জীবনদর্শনভিত্তিক পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন। আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ কর্মসূচিতে আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা, নজরুলসংগীত এবং বিভিন্ন শিক্ষামূলক আয়োজনের মাধ্যমে জাতীয় কবির সাহিত্য, সংগীত ও আদর্শ নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরা হবে।

অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার বাণী সমাজে ছড়িয়ে দিতে সকলের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তাঁর সাহিত্য ও সংস্কৃতিচর্চাকে আরও বেগবান করতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..