মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড একই অভিযোগে বারবার জরিমানা, তবুও বদলায়নি রহমানিয়া পাম্প ঢাকায় হচ্ছে আরেকটি মেট্রোরেল, একনেকে উঠছে প্রকল্প স্থানীয় সরকার নির্বাচন ১২ নভেম্বর শুরু: ইসি গ্যাস-বিদ্যুৎ সংকট মঙ্গলবার রাত থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী নান্দাইলে কমিউনিটি ক্লিনিকের সেবার মান বাড়াতে আন্তঃসংলাপ সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ড

বরগুনায় শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

মোঃ রাসেল মৃধা, বরগুনা প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৫৮০৫ বার পঠিত

প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং ‘তারুণ্যের বাংলাদেশ’ বিনির্মাণে কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে বরগুনায় প্রধান শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকালে বরগুনা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস, বরগুনার যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন। এ সময় প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, পাঠদানের মানোন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং বিদ্যালয় ত্যাগের প্রবণতা হ্রাসে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার। তিনি বলেন, প্রাথমিক শিক্ষাকে যুগোপযোগী ও শিক্ষার্থী-কেন্দ্রিক করে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। তিনি শিক্ষকদের আরও আন্তরিকতা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান, যাতে শিক্ষার মান আরও উন্নত হয়।

সভায় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও এডিসি (শিক্ষা) অনিমেষ বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রথীন্দ্রনাথ বিশ্বাস এবং জেলা কালচারাল অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারী প্রধান শিক্ষকরা মাঠপর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী রাখতে গ্রহণযোগ্য বিভিন্ন উদ্যোগ সম্পর্কে মতামত তুলে ধরেন। এসব সুপারিশের ভিত্তিতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও ঝরে পড়া রোধে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে বক্তারা বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, প্রশাসন ও সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মিলিত প্রচেষ্টাই হতে পারে টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..