বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটুয়াখালীতে ৫ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার বেতাগীর ঐতিহাসিক শাহী মসজিদ পরিদর্শন করেন পররাষ্ট্র উপদেষ্টা অর্থ আত্মসাত করেও বহাল তবিয়তে পূবালী ব্যাংকের এমডি ফ্যাসিস্টের দোসর মোহাম্মদ আলী! কোন প্রচারণায় নির্বাচন আটকানো যাবে না: অর্থ উপদেষ্টা গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ-তে সিল দিন: প্রধান উপদেষ্টা বরিশাল বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হলেন বেতাগীর মনিকা বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান আমতলী মডেল মসজিদ আট বছরেও অসম্পূর্ণ নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, তদন্ত দাবি তাড়াইলে গণযোগদান: বিভিন্ন দল ছেড়ে অর্ধশত নেতা-কর্মীর হাতপাখায় শামিল পূবালী ব্যাংকের দুর্নীতিবাজ এমডি মোহাম্মদ আলীকে পুনরায় নিয়োগ দিতে ভয়ানক অপতৎপরতা

এক কিশোরীকে ১৪ বছর ধরে যৌন নিপীড়ন, জার্মানিতে স্বঘোষিত ‌‘ধর্মগুরু’র কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপলোডের সময় : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৬১৮৭ বার পঠিত

জার্মানিতে এক কিশোরীকে ১৪ বছর আটকে রেখে যৌন নিপীড়ন করার দায়ে এক স্বঘোষিত ডাচ ‘ধর্মগুরু’র শাস্তি হয়েছে। তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন জার্মানির আদালত। সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।

রবার্ট বি. নামে ৫৯ বছর বয়সি স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে অভিযোগ ছিল—তিনি ২০০৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ১৩ বছর বয়স থেকে এক কিশোরীকে আটকে রেখে তার ওপর অন্তত ১৩২ বার যৌন নিপীড়ন চালিয়েছেন। নেদারল্যান্ডসের সীমান্তসংলগ্ন ক্লেভ শহরের আদালত গত বৃহস্পতিবার রবার্টকে পাঁচ বছরের কারাদণ্ড দেন।

নেদারল্যান্ডসসংলগ্ন আরেক শহর গখ-এ অভিযান চালিয়ে ২০২০ সালের অক্টোবরে টানা ১৪ বছর যৌন নিপীড়নের শিকার হওয়া বর্তমানে তরুণী ওই নিপীড়িতকে উদ্ধার করে জার্মান পুলিশ। এক উপাসনালয়ে পাওয়া যায় তাঁকে। সে অভিযানেই কথিত ‘ধর্মগুরু’ রবার্ট বি. গ্রেপ্তার হন। তাঁর প্রচারিত ‘অর্ডার অব ট্রান্সফর্ম্যান্টস’ ধর্মের ৫৪ জন অনুসারীও তখন সে উপাসনালয়ে ছিলেন। অনুসারীদের মধ্যে ১০ জন শিশুও ছিল। জানা গেছে, রবার্ট বি. কথিত ‘অর্ডার অব ট্রান্সফর্ম্যান্টস’-এর অনুসারীদের কাছে নিজেকে ‘নবি’ দাবি করতেন।

রবার্ট বি. অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি—ভুক্তভোগী নারী ঈশ্বরের দর্শন পেয়েছিলেন এবং সে কারণে স্বেচ্ছায় তিনি নির্জনতাকে বরণ করেছিলেন। রবার্ট আইনজীবী জানিয়েছেন, ক্লেভের আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..