বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতির সঙ্গে ইসির প্রতিনিধিদলের সাক্ষাৎ ‘বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করতে চায় চীন’ নসরতপুর খাদ্য গুদামে বিভিন্ন জেলার চাল মজুত, সরকারি প্রকল্পে সরবরাহের অভিযোগ মোরেলগঞ্জে বাংলা কিউআর ও ক্যাশলেস কার্যক্রম সম্প্রসারণে ক্যাম্পেইন কাঠালিয়ায় মেয়াদোত্তীর্ণ চিকিৎসকের অনুসন্ধানের জের:সাংবাদিকদের আটকে রেখে চাঁদা দাবি, নেপথ্যে ছাত্রলীগ নেতা অপু মোরেলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ৩শ’ গাছের চারা বিতরণ তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে কেরাত, হামদ-নাত, কুইজ প্রতিযোগিতা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমতলীতে আমড়া-লেবু দেয়ার কথা বলে ডেকে নিয়ে শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার নান্দাইলে ঈদে-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও প্রতিযোগিতা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

মোরেলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ৩শ’ গাছের চারা বিতরণ

মো. নজমুল, মোরেলগঞ্জ প্রতিনিধি :
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ঘোষিত আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৩শ’ রেইনটি গাছের চারা বিতরণ করা হয়েছে।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে (২৭ আগষ্ট বৃহস্পতিবার) দুপুর ২টার দিকে অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সভাপতির নিজ উদ্যোগে ৩শ’ শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দেন অত্র বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ।

এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ.টি.এম. মঞ্জুরুল করিম ফকির, সাবেক অধ্যাপক আব্দুল আউয়াল সহ বিভিন্ন শিক্ষকবৃন্দ।

বিতরণ শেষে বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ বলেন, শুধু চারা বিতরণ করলেই হবে না, প্রতিটি গাছকে নিয়মিত পরিচর্যার মাধ্যমে বড় করে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি পরিবেশ রক্ষায় অন্যদেরও উৎসাহিত করতে হবে। পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা তৈরির লক্ষ্যেই এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..