বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতির সঙ্গে ইসির প্রতিনিধিদলের সাক্ষাৎ ‘বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করতে চায় চীন’ নসরতপুর খাদ্য গুদামে বিভিন্ন জেলার চাল মজুত, সরকারি প্রকল্পে সরবরাহের অভিযোগ মোরেলগঞ্জে বাংলা কিউআর ও ক্যাশলেস কার্যক্রম সম্প্রসারণে ক্যাম্পেইন কাঠালিয়ায় মেয়াদোত্তীর্ণ চিকিৎসকের অনুসন্ধানের জের:সাংবাদিকদের আটকে রেখে চাঁদা দাবি, নেপথ্যে ছাত্রলীগ নেতা অপু মোরেলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ৩শ’ গাছের চারা বিতরণ তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে কেরাত, হামদ-নাত, কুইজ প্রতিযোগিতা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমতলীতে আমড়া-লেবু দেয়ার কথা বলে ডেকে নিয়ে শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার নান্দাইলে ঈদে-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও প্রতিযোগিতা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

মোরেলগঞ্জে বাংলা কিউআর ও ক্যাশলেস কার্যক্রম সম্প্রসারণে ক্যাম্পেইন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি : সংগৃহীত

ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও ব্যাপক করার লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ‘বাংলা কিউআর-এ ক্যাশলেস বাংলাদেশ গড়ি’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলা কিউআর ও ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইনের মূল প্রতিপাদ্য ছিল—‘এক দেশ, এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর—লেনদেন হচ্ছে ক্যাশলেস বাংলাদেশ’। এর মাধ্যমে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নগদ অর্থের পরিবর্তে বাংলা কিউআর ব্যবহার করে ডিজিটাল লেনদেনে উৎসাহিত করা হয়।

ক্যাম্পেইনে বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারী ব্যাংকগুলোর মধ্যে রয়েছে সোনালী ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, বাংলাদেশ কৃষি ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, কর্মসংস্থান ব্যাংক পিএলসি, এসবিএসি ব্যাংক পিএলসি, এনআরবিসি ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি ও ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি।

আয়োজকরা জানান, বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে গ্রাহক ও ব্যবসায়ীরা সহজেই বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ডিজিটাল সেবা ব্যবহার করে লেনদেন করতে পারবেন। এর ফলে নগদ অর্থের ওপর নির্ভরতা কমার পাশাপাশি লেনদেনে স্বচ্ছতা, নিরাপত্তা ও গতিশীলতা বাড়বে।

‘এক দেশ, এক কিউআর’ ধারণাকে সামনে রেখে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ক্যাশলেস লেনদেনের সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

ক্যাম্পেইনটির আয়োজন করে অগ্রণী ব্যাংক পিএলসি, মোরেলগঞ্জ শাখা, বাগেরহাট।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..