রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা আমতলীতে নারীকে পিটিয়ে স্বর্ণের চেইন ছিনতাই, মামলা দায়ের আজ আন্তর্জাতিক নারী দিবস আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি, দুই পক্ষের মধ্যে উত্তেজনা একুশে পদকপ্রাপ্ত ইসলাম উদ্দিন পালাকারকে এনসিপির নেতা শেখ খায়রুল কবিরের শুভেচ্ছা মোরেলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত: র‍্যালী, মানববন্ধন ও আলোচনা সভা আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে হামলা, অস্ত্রসহ সিএনজি আটক বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল উপজেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাবিতে টাকা তোলা নিয়ে হিজড়াদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

ঢাবি প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ৬০২০ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে টাকা তোলা নিয়ে হিজড়াদের দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (০৭ জানুয়ারী) বিকেলে হিজড়াদের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের এক কর্মকর্তার ছেলেসহ ৪ জন হিজড়া আহত হয়েছেন। আহত হিজড়াদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, এই হিজড়ারা ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে টাকা তুলে জীবিকা নির্বাহ করেন। সেই টাকা তোলা নিয়েই এই সংঘর্ষ। শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদসংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণের সামনে হিজড়াদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, হাকিম চত্বর ও রোকেয়া হলের সামনে তাদের মধ্যে কয়েক দফায় মারামারি হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে, রাজধানীর হাতিরপুল এলাকা ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হিজড়াদের দুটি পক্ষ টাকা তুলে থাকে। বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাতিরপুল এলাকার হিজড়ারা টাকা তুলতে আসেন। পরে এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি থেকে মারামারি শুরু হয়। একপর্যায়ে হাতিরপুল এলাকার হিজড়াদের পক্ষ হয়ে ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের কর্মকর্তা ইউনুস আলীর ছেলে সাদমান সাকিব (৩১)৷ ঘটনাস্থলেই তিনিও আক্রান্ত হন। সাদমান ছাড়াও হিজড়াদের দুই পক্ষে ৪ জন আহত হন। প্রক্টরিয়াল টিমের সদস্যরা শাহবাগ থানা পুলিশের সহায়তায় আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেনে, সংঘর্ষের ঘটনার বিষয়ে পুলিশকে আইনগত ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..