শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটুয়াখালীতে ৫ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার বেতাগীর ঐতিহাসিক শাহী মসজিদ পরিদর্শন করেন পররাষ্ট্র উপদেষ্টা অর্থ আত্মসাত করেও বহাল তবিয়তে পূবালী ব্যাংকের এমডি ফ্যাসিস্টের দোসর মোহাম্মদ আলী! কোন প্রচারণায় নির্বাচন আটকানো যাবে না: অর্থ উপদেষ্টা গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ-তে সিল দিন: প্রধান উপদেষ্টা বরিশাল বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হলেন বেতাগীর মনিকা বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান আমতলী মডেল মসজিদ আট বছরেও অসম্পূর্ণ নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, তদন্ত দাবি তাড়াইলে গণযোগদান: বিভিন্ন দল ছেড়ে অর্ধশত নেতা-কর্মীর হাতপাখায় শামিল পূবালী ব্যাংকের দুর্নীতিবাজ এমডি মোহাম্মদ আলীকে পুনরায় নিয়োগ দিতে ভয়ানক অপতৎপরতা

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথিরের অস্ত্রোপচার সফল

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ৬০২৭ বার পঠিত

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের একটি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন বলে রোববার দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট জানিয়েছে।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর শরীরে ‘ইলেক্টিভ মেডিক্যাল প্রসিডিউর’ সফলভাবে সম্পন্ন হয়েছে। এক বিবৃতিতে দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট বলেছে, কোনও অপ্রত্যাশিত ঘটনা ছাড়াই অস্ত্রোপচারটি শেষ হয়েছে।

এর আগে, গত শুক্রবার মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রীকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়। গত কয়েক মাসের মধ্যে দ্বিতীয় বারের মতো হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

মাহাথির মোহাম্মদের হার্টের পুরোনো সমস্যা রয়েছে। এর আগে, গত বছরের ১৬ ডিসেম্বর হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেই সময় এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ছাড়া পান তিনি।

২০০৩ সাল পর্যন্ত ২২ বছর ধরে মাহাথির মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। ৯২ বছর বয়সে ২০১৮ সালে বিরোধী জোটকে পরাজিত করে তিনি ফের দেশটির প্রধানমন্ত্রী হন। কিন্তু দুই বছরেরও কম সময়ে তার সরকার ভেঙে যায়। মালয়েশিয়ার রাজনীতিতে তিনি প্রভাবশালী ব্যক্তিত্ব।

সূত্র: রয়টার্স।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..