শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব হলেন রূপগঞ্জের ইউএনও সাইফুল ইসলাম আড়াইহাজারে খাদ্যপণ্যের অনিয়মে এসিআই গ্রুপকে লাখ টাকা জরিমানা নান্দাইলে মুশুল্লী উচ্চ বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো: ওমর ফারুক মোরেলগঞ্জের বলইবুনিয়ায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সাদিক শিকদার নান্দাইলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জের স্থানীয় সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান সংরক্ষিত নারী আসনের এমপি সুবর্ণা সিকদারের সান্তাহারে অটো রাইস মিলের প্রভাবে ইরামতি খাল সংরক্ষণের অভাবে বিলুপ্তের পথে আমতলীতে বিডি কেয়ার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ আমতলী আদালতে জব্দ ১৪০ মামলার মাদকদ্রব্য ধ্বংস খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত রাখতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

ঢাবি ছাত্রলীগের ৩০ জানুয়ারি হল সম্মেলন

ঢাবি প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৬২৮৯ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের ১৮টি আবাসিক হল শাখার সম্মেলন আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। শনিবার (১৫ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল শাখা ছাত্রলীগের ‘সমন্বিত হল সম্মেলন ২০২১’ আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে সনজিত চন্দ্র দাস বলেন, আমরা সব ধরনের প্রস্তুতি শেষ করেছি। ৩০ জানুয়ারিতে হল সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এবং ওই দিনেই হল সম্মেলন হবে। করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় রেখে শুধুমাত্র প্রার্থীদের অংশগ্রহণে স্বাস্থ্যবিধি মেনেই হবে হল সম্মেলন।

তবে এর আগেও হল শাখা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয় গত বছরের ২৮ নভেম্বর। ছাত্রলীগের শীর্ষ নেতাদের বিদেশ সফরের আগে এই তারিখ নির্ধারণ করা হলেও দেশে ফেরার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্ৰ দাস অসুস্থ থাকায় সম্মেলন করতে পারেনি সংগঠনটি।

সর্বশেষ গত ২০১৬ সালের ২৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এবং ১৮ হল শাখার কমিটি হয় ২০১৬ সালের ১৩ ডিসেম্বর। এক বছর মেয়াদি এই কমিটি ২০১৭ সালের ডিসেম্বরে শেষ হয়ে চার বছর পেরলেও হয়নি নতুন কমিটি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..