মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জের খাউলিয়ায় চেয়ারম্যান প্রার্থী আবু সালেহ খানের মতবিনিময় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মোরেলগঞ্জের খাউলিয়া বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সান্তাহার স্টেশনের নব-নির্মিত ওভার ব্রীজের উদ্বোধন চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব আব্দুস সাত্তার ভুইয়া ( মেন্তু) বদলে যাচ্ছে ছৈলার চর: এবার গড়ে উঠবে ‘সাংস্কৃতিক ভিলেজ’ ১ অক্টোবর থেকে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম রাড্ডার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেফতার ৯ এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ

সারাদেশে সাংবাদিকদের তথ্য সংগ্রহ চলছে

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ৬৩৬১ বার পঠিত

সারাদেশে সাংবাদিকদের তালিকা প্রণয়নের মাধ্যমে জাতীয় ভাবে তথ্য ভান্ডার গড়ে তুলতে তথ্য সংগ্রহের কাজ চলছে। জেলা তথ্য অফিসগুলো তথ্য সংগ্রহের কাজ করছে। তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার শাহেনুর মিয়া গত ৯ জানুয়ারী স্বাক্ষরিত একটি চিঠি ৬৪জেলার তথ্য অফিসারদের নিকট পাঠিয়েছেন। ৩০ দিনের মধ্যে অর্থ্যাৎ ৬ ফেব্রুয়ারির মধ্যে কাজ সম্পন্ন করতে মমন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। গত ১৮ জানুয়ারীর দিকে বিভিন্ন জেলাগুলোতে এ চিঠি পৌঁছেছে।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় প্রণীত গণমাধ্যমকর্মীদের সংযুক্ত ছক অনুযায়ী তথ্যাদি পূরন করার জন্য সংশ্লিষ্ট জেলা তথ্য অফিসের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

এদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর তার প্রতিক্রিয়ায় বলেন, সাংবাদিকদের গত ১০ বছরের আন্দোলনের ফসল হিসেবে স্বাধীনতার ৫০ বছর পর রাষ্ট্রীয় ভাবে একটি ডাটাবেজ তৈরী হচ্ছে যা সাংবাদিকদের জন্য সত্যিই গর্ব ও আনন্দের।

সকল জেলা/উপজেলায় কর্মরত পেশাদার সাংবাদিকদের তালিকায় অন্তর্ভুক্তির জন্য বিএমএসএফ’র পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..