বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
“বরাদ্দ আছে, সুব্যবস্থা নেই: পটুয়াখালী পিটিআইয়ে অনিয়মের ছাপ” আদমদীঘিতে ট্রেনে পুলিশের ডিউটিরত অবস্থায় খাবারগাড়িতে নারী ধর্ষণ নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাগেরহাট জেলা শিক্ষক সমিতির আহ্বায়ক হলেন মোরেলগঞ্জের প্রধান শিক্ষক লুৎফর রহমান গ্রীনম্যান অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৩ প্রতিষ্ঠান ও ৪ বিশিষ্ট নাগরিক তাড়াইলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নতুন বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসর ঢাকা-মাওয়া মহাসড়কে নিষিদ্ধ বরগুনা জেলা ছাত্রলীগের মিছিল আদমদীঘিতে মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের দেয়াল ভেঙে ব্যক্তিগত রাস্তা নির্মাণে উত্তেজনা

সংকেত মিলেছে আর্জেন্টিনার নিখোঁজ সাবমেরিনের

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০১৭
  • ৬৮২৪ বার পঠিত
ফাইল ছবি

আর্জেন্টিনার দক্ষিণ উপকূলে নিখোঁজ হওয়া সাবমেরিনের সংকেত মিলেছে স্যাটেলাইটের মাধ্যমে। বুধবার সকালে নিখোঁজ হওয়া ওই সাবমেরিনটিতে ৪৪ জন আরোহী ছিলেন। খবর বিবিসি।

কর্মকর্তারা বলছেন, স্যাটেলাইটের মাধ্যমে সাবমেরিনের যে সংকেত পাওয়া গেছে তা ওই নিখোঁজ সাবমেরিনের বলেই ধারণা করা হচ্ছে।

সান জুয়ান নামের ওই সাবমেরিনটি উসুয়ায় একটি নিয়মমাফিক রুটির শেষে ফিরে আসছিল। এটি রাজধানী থেকে প্রায় ৪৩০ কিলোমিটার দক্ষিণের মার দেল প্লাটা নৌ ঘাঁটিতে যাচ্ছিল।

বুধবার সকালে সর্বশেষ সাবমেরিনটির সর্বশেষ যোগাযোগ হয় কর্তৃপক্ষের। তারপরেই এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং তারপর থেকে সাবমেরিনটির আর কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার স্যাটেলাইটের মাধ্যমে সাতবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। সাবমেরিনটি বর্তমানে কোথায় আছে সেটা চিহ্নিত করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে তারা।

নাসার একটি বিমান আর্জেন্টিনার এই উদ্ধার অভিযানে তাদের সহায়তা করছে। বর্তমানে দক্ষিণ আটলান্টিক সাগরে সাবমেরিনটির খোঁজে অনুসন্ধান চালানো হচ্ছে। ব্রিটেন এবং অন্যান্য দেশও আর্জেন্টিনাকে সাহায্য করার প্রস্তাব দিয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..