বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

অনুষ্ঠিত হল চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টের প্রথম বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৬২৫৭ বার পঠিত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের সভাপতিত্বে ও সচিব মো. মকবুল হোসেনের পরিচালনায় মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠকে ট্রাস্টের ভবিষ্যত কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা হয়। টেলিভিশন অভিনয় শিল্পীরাও এই ট্রাস্টের আওতাভুক্ত।

চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টের সদস্যদের মধ্যে সুবর্ণা মুস্তাফা, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) মো. মিজান- উল-আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-২ মো. আজিজুর রহমান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) হাসনা জাহান খানম, অর্থ বিভাগের যুগ্মসচিব ফাতেমা রহিম ভীনা, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহিদুজ্জামান সেলিম, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন প্রমুখ সভায় অংশ নেন।

ট্রাস্টের তহবিল গঠনে ‘সিড মানি’ সংগ্রহ ও কার্যক্রম পরিচালনার জন্য প্রেষণে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বিষয়ও আলোচনায় স্থান পায়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..