বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগে ৬ বিঘা জমির আমন চারা উপড়ে ফেলার অভিযোগ মোরেলগঞ্জে ২৩ সরকারি প্রাথমিক শিক্ষকের বদলি আদমদীঘিতে বর্জ্য পরিশোধনাগার ছাড়াই চলছে চালকল, দূষিত হচ্ছে খাল-ফসলি জমি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৩৯ কিশোরগঞ্জের প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট রবীন্দ্র চন্দ্র ভৌমিকের পরলোকগমন কাঁঠালিয়ার কৃতি সন্তান মোঃ শামসুল হক সুমন ঢাকা মহানগর দক্ষিণ কোতোয়ালি থানা তাঁতি দলের সভাপতি নির্বাচিত নান্দাইলে ৬টি অবৈধ জাল উদ্ধার, জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস ১০০ মুসল্লিকে ওমরাহ করানোর সুযোগ করে দেয়ার ঘোষণা মাহমুদ হোসেন টিটুর, প্রথম ধাপে গেলেন পাঁচজন মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

খালেদা জিয়ার করোনার ঝুঁকি; হাসপাতাল নিরাপদ – ডাঃ জাহিদ

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৬০৮৩ বার পঠিত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘বাংলাদেশসহ সারা বিশ্বে নভেল করোনাভাইরাসের ঝুঁকি বাড়ছে। বর্তমানে বাংলাদেশে করোনা সংক্রমণের হার ৩১ শতাংশের বেশি। করোনার ঝুঁকির মধ্যে খালেদা জিয়ার জন্য হাসপাতাল নিরাপদ।’

খালেদা জিয়ার স্বাস্থ্যগত দিক বিবেচনা করে এ কথা জানান ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘লিভার সিরোসিস, কিডনি, আরথ্রাইটিস, হাইপারটেনশন ও ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন টানা আড়াই মাস ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় নেওয়ার মতো অবস্থা নেই। বিভিন্ন রোগ থাকায় প্রতিনিয়ত চিকিৎসার পরিবর্তন আনতে হচ্ছে। যখন যে উপসর্গ বাড়ে, তখন তাঁর সে চিকিৎসা করা হচ্ছে।’

করোনার প্রকোপ বৃদ্ধির মধ্যে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া ঝুঁকিপূর্ণ কি না, এমন প্রশ্নে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “শারীরিক অবস্থা ভালো হলে মেডিকেল বোর্ড তাঁকে হাসপাতালে থাকতে বলতেন না। মেডিকেল বোর্ড মনে করেছে, বাসা থেকে হাসপাতাল ‘বেটার’, তাই হাসপাতালে রেখেছেন। আর তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা চলবে।”

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..