মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ১০ আসামি গ্রেপ্তার ৫ পরীক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, পাস করল মাত্র ১ জন মাদকের আখড়ায় প্রশাসনের হানা, মোরেলগঞ্জে নারীসহ ৪ জনের কারাদণ্ড বেতাগীতে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সভা চুপ্পুর বিরুদ্ধে ৫শ’ কোটি টাকা দুর্নীতির অভিযোগ মোরেলগঞ্জে মেয়রপ্রার্থী আসাদুজ্জামান মিলনের পক্ষে কর্মী-সমর্থকদের ঢল, বিশাল শোভাযাত্রা

মেসে গুলি চালালেন কনস্টেবল, ভারতে ৫ বিএসএফ সদস্য নিহত

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৬০৫৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

সতীর্থদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়ে চার সহকর্মীকে হত্যা করলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের এক কনস্টেবল। আক্রমণকারী বিএসএফ কনস্টেবলও নিহত হয়েছেন। আজ রোববার সকালে এ ঘটনা ঘটেছে পাঞ্জাব রাজ্যের অমৃতসরের খাসা গ্রামে।

সংবাদমাধ্যম আনন্দবাজার ও এনডিটিভি এ খবর জানিয়েছে।

জানা গেছে, ওই ঘটনায় আহত হয়েছেন কয়েকজন বিএসএফ সদস্য। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বিএসএফ সূত্রে জানা গেছে, অমৃতসরের খাসা গ্রামে বিএসএফ-এর ১৪৪ নম্বর ব্যাটালিয়নের মেসে আজ সকালে সতীর্থদের সঙ্গে বচসার সময় বিএসএফ-এর সাতেপ্পা এসকে নামের এক কনস্টেবল হঠাৎ সহকর্মীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালান। এতে হতাহত হন কয়েকজন। আহতদের দ্রুত স্থানীয় গুরু নানক দেব হাসপাতালে ভর্তি করা হয়। ততক্ষণে চার বিএসএফ সদস্যের মৃত্যু হয়। মৃত্যু হয় সাতেপ্পা নামে ওই কনস্টেবলও। কী কারণে ওই কনস্টেবল গুলি চালালেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, রোববার সকালে কোনো বিষয় নিয়ে সহকর্মীদের সঙ্গে কথা-কাটাকাটি চলাকালীন হঠাৎ সাতেপ্পা নামের ওই কনস্টেবল তাঁর আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালান।

কোন পরিস্থিতিতে সাতেপ্পা গুলি চালিয়েছেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..