সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
বাস ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী স্পিকারের কাছ থেকে চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা: ইসি সচিব ডেঙ্গুতে ২০ দিনে ৯৩ জনের মৃত্যু রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী মাকসুদা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী ভূমি দখলকারীদের কঠিন হুঁশিয়ারি, এক পার্সেন্ট জমিও ছাড় নয় : ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন নান্দাইলে পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে মুশুলী ইউনিয়ন বিএনপির মিছিল ও আলোচনা সভা মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা হাওলাদারকে বিদায়ী সংবর্ধনা আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের ১০৪ বছর বয়স বেশি!

ঈদে রঞ্জনের একক গান ‘কথার কথা’

বিনোদন ডেস্ক:
  • আপলোডের সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ৬৩৫৯ বার পঠিত

বিনোদন ডেস্ক:

এবারের ঈদে মুক্তি পাচ্ছে তারকা সঙ্গীতশিল্পী রঞ্জন চৌধুরীর একক গান কথার কথা। মেলোডি ধাচের গানটি ২৬ এপ্রিল মুক্তি পাবে।

গানটির গীতিকার শাহীন আনোয়ার, সুরারোপ করেছেন রঞ্জন চৌধুরী নিজেই । গানটির সংগীতায়োজন করেছেন সব্যসাচী রনি, মিক্স এবং মাস্টারিং: কনক। semiclassical melodious একটি গান শ্রোতাদের উপহার দিতে যাচ্ছেন তিনি। রঞ্জন চৌধুরী বলেন, আগের গানগুলোর মতই এই গানটির ভাল মন্দ শ্রোতারাই বিচার করবেন বলে আমার বিশ্বাস। এর আগে প্রকাশিত ‘এমন করে বোলোনা’,’ ‘ও চোখে দেখেছি’, ‘আছি অপেক্ষায়’, ‘”ও আকাশ”,”আকাশ তলে তুমি আমি” ‘মধুলিকা র সাথে ‘এ মধুর আলাপন’,,শুভ মিতার সাথে ‘বলতো তুমি”, শ্রোতাদের মন জয় করেছে। তিনি আরো বলেন, শাহীন আনোয়ার আমার পছন্দের গীতিকবিদের একজন যাঁর প্রতি আমার শ্রদ্ধা অপরিসীম।

প্রতিভাবান কমপোজার সব্যসাচী রনি এই গানটির সংগীতায়োজনে তাঁর প্রতিভার স্বাক্ষর রেখেছেন। শ্রোতারা সংগীতায়োজনে সম্পূর্ন নতুনত্বের স্বাদ পাবেন বলে মনে করেন রঞ্জন। এই গানটি লেখা থেকে শুরু করে রেকর্ড করা পর্যন্ত রঞ্জন ও সব্যসাচী রনি প্রায় ৪ মাস সময় নিয়েছেন। উল্লেখ্য, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রখ্যাত কন্ঠ সৈনিক প্রবাল চৌধুরীর কনিষ্ঠ পুত্র রঞ্জন চৌধুরী টেবিল টেনিসে পাঁচ বারের জাতীয় চ্যাম্পিয়ন এবং পেশায় একজন দন্ত চিকিৎসক। জাতীয় দলের অধিনায়ক এবং মূল খেলোয়াড় থাকা অবস্থায় জাতীয় দল থেকে ৫ মাস আগে অবসর গ্রহন করেন। ক্রীড়াঙ্গনে রঞ্জন (মানস ) নামে সবার নিকট পরিচিত।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..