মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাতারবাড়ীতে জ্বালানি টার্মিনাল নির্মাণে আগ্রহী কোরিয়া মুশুলী ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম পরিদর্শন করলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা চান্দের হাট বাজার থেকে মরহুম অ্যাডভোকেট হারুন অর রশিদ মুন্সির বাড়ি পর্যন্ত ১ কিলোমিটার কাঁচা রাস্তা যেন মরণফাঁদ সঞ্চয় ও নিরাপদ লেনদেনে জোর দিয়ে কাঠালিয়ায় আইএফআইসি ব্যাংকের সেমিনার কাঠালিয়ায় ৫ দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল, আখেরি মোনাজাত পরিচালনা করলেন পীর সাহেব চরমোনাই মানবতার অনন্য দৃষ্টান্ত বরগুনার যোবায়ের দুই দিনের ভ্রমণে সমুদ্রসৈকত, মিনি সুইজারল্যান্ড ও রাখাইন পল্লি ঘুরে দেখলেন ৯ পর্যটক বামনায় দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ রবি শস্যের আবাদ বাড়াতে মির্জাগঞ্জে ৩৭৬ কৃষক পেলেন সরকারি বীজ ও সার বরগুনায় মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে পাশে জেলা প্রশাসন

বাঙলা কলেজস্থ পটুয়াখালী জেলা ছাত্র কল্যা‌ণের ইফতার মাহ‌ফিল অনুষ্ঠিত

সাজিদুর রহমান সজিব (বিশেষ প্রতিনিধি,মিরপুর):
  • আপলোডের সময় : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৬৩২৮ বার পঠিত

সাজিদুর রহমান সজিব (বিশেষ প্রতিনিধি,মিরপুর):

সরকারি বাঙলা কলেজস্থ পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার ও দোয়‌া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) রাজধান‌ীর মিরপু‌রের এক‌টি রেস্টু‌রে‌ন্টে এ ইফতার ও দোয়া মাহফিল অনু‌ষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলা‌দেশ মেকানিক্যাল ডিভিশনের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসির উদ্দীন। পটুয়াখালী জেলা ছাত্র কল্যাণের সভাপতি এইচ এম তামিম হোসেন তাছিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড‌ভো‌কেট শামীম আল সাইফুল (সোহাগ), ঢাকা মহানগর দ‌ক্ষি‌ণ যুবলী‌গের সহ-সভাপ‌তি মুরসা‌লিন আহ‌মেদ, পাথও‌য়ের নির্বাহী প‌রিচালক মো. শাহিন, ঢাকাস্থ কাকড়াবুনিয়া সমাজ কল্যাণের সভাপতি শহিদুল ইসলাম শহীদ, ইংলিশ থেরাপির প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বাঙলা কলেজস্থ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহ‌ফিল শে‌ষে নতুন সভাপ‌তি হি‌সে‌বে মো. মাসুম বিল্লাহ’র কা‌ছে দা‌য়িত্ব হস্তান্থর ক‌রেন প্র‌তিষ্ঠাতা সভাপ‌তি এইচ এম তামিম হোসেন তাছিম। এ সম‌য়ে পটুয়াখালী জেলা ছাত্র কল্যা‌ণের সাধারণ সম্পাদক মো. মে‌হেদী হাসান উপ‌স্থিত ছি‌লেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..