সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগী মডেল প্রাথমিক বিদ্যালয় বৈদ্যুতিক মিটারে শর্টসার্কিট : আতঙ্কে আহত ১৫ শিক্ষার্থী জামালপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সান্তাহার বাফার গুদামে ময়লা-আবর্জনাসহ সার রিব্যাগিং, সরবরাহে ওজনেও কম হোসেনপুরে সাংবাদিক প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি ওলামা দলের কেন্দ্রীয় সদস্য মাওঃ শামীম আহমেদকে বহিষ্কার করে অবগতির নোটিশ জারি মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান বাতরোগে কর্মক্ষমতা হারাচ্ছেন বহু মানুষ, চিকিৎসা খরচে নিঃস্ব পরিবার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী দিনমজুর থেকে মাদক-ডাকাতির আসামি, দুই ওয়ারেন্টে গ্রেপ্তার বাশার তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল ও অভিভাবক সম্মেলন

বেতাগীতে জনশুমারি ও গৃহ গণনা প্রস্তুতি ও পরিকল্পনা বিষয়ে সভা অনুষ্ঠিত

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৬৩৭০ বার পঠিত
বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
বেতাগীতে বাংলাদেশের প্রথম ডিজিটাল শুমারির অংশ হিসেবে আগামী ১৫-২১ জুন জনশুমারি ও গৃহ গণনা-২০২২ উপলক্ষে –এর প্রস্তুতি ও পরিকল্পনা বিষয়ক জনশুমারি কমিটির উম্মুক্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিসংখ্যান ও উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৯ মে) সকাল সারে এগারোটায় কমিটির উপজেলা সভপাতি ও উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু।
জনশুমারির জোনাল অফিসার সুজিত কুমার হাওলাদারের সঞ্চালনায় এ সময় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ূন রশিদ, ইউপি চেয়ারম্যান নওয়াব হোসেন নয়ন, আব্দুর রব শুক্কুর, মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব সিকদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন সহ অন্যান্যরা। এতে জরিপ ও জনশুমারি কমিটির ২৮ জন প্রতিনিধি অংশ গ্রগণ করে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..