শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
হরিরামপুরে বহিষ্কৃত যুবদল নেতার স্ত্রী পেলেন সার ডিলার রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ মিরপুরে অনুমোদনহীন ৩ তলা ভবন! নির্মাণ বন্ধ ও অনুমোদনপত্র জমা দেয়ার নির্দেশ রাজউকের আদমদীঘি বিদ্যাবীথি মডেল স্কুলের বার্ষিক বনভোজন ও পুরষ্কার বিতরণী আদমদীঘিতে ফুটবল টুর্নামেন্টে চাঁপাপুরকে হারিয়ে ফাইনালে সান্তাহার, ২৩ অক্টোবর মুখোমুখি দুই প্রশাসক আমতলীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, নিরাপত্তা নিশ্চিতে ডিআইজির নির্দেশনা ১৯ বছর পর চালু হচ্ছে সন্ন্যাসী-কলারণ ফেরি, কমবে বরিশাল-মোংলা যোগাযোগের দূরত্ব মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষিকা মাহমুদা খানমকে বিদায়ী সংবর্ধনা প্রবাসীদের যথাযথ মর্যাদা দেয়া রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজাপুর-কাঠালিয়াবাসীকে নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি সেলিম রেজার শুভেচ্ছা

পটুয়াখালীতে বঙ্গবন্ধু কন্যার কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী জেলা প্রতিনিধি): 
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৬২৫৭ বার পঠিত

পটুয়াখালীতে ১১ই জুন (শনিবার) বিকাল ৪টায় জেলা কৃষকলীগের উদ্যেগে সদর রোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যলয়ে কৃষকরত্ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সেনাসমর্থিত এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময় (২০০৭ সালের ১৬ জুলাই) গ্রেফতার হয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রেফতারের পর প্রথমে তাকে ঢাকা মেট্রোপলিটন আদালতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে নিয়ে আটক রাখা হয়। দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পটুয়াখালী জেলা কৃষকলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) গাজী আলী হোসেন এর সভাপতিত্বে এবং পটুয়াখালী জ জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) সরদার সোহরাব হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় দ্বায়ীত্বপ্রাপ্ত ১নং সাংগঠনিক সম্পাদক অ্যডঃ গাজী জসিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম খাইরুল আহসান খায়ের, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, জেলা আওয়ামী লীগ, পটুয়াখালী। অ্যডঃ আখতারুজ্জামান শাহিন, শ্রম বিষয়ক সম্পাদক, জেলা আওয়ামী লীগ পটুয়াখালী। অ্যডঃ হুমায়ুন কবির বাদশা, সহ সাধারন সম্পাদক, জেলা কৃষকলীগ,পটুয়াখালী। মোঃ ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, জেলা কৃষকলীগ,পটুয়াখালী।মোঃ শহিদুল ইসলাম, আহবায়ক পৌর কৃষকলীগ, পটুয়াখালী। জহিরুল ইসলাম, সদস্য সচিব, পৌর কৃষকলীগ পটুয়াখালী। মনজুর মোর্শেদ তুহিন, যুগ্ন আহবায়ক, পৌর কৃষকলীগ পটুয়াখালী। আসাদুজ্জামান শামিম,যুগ্ন আহবায়ক, পৌর কৃষকলীগ পটুয়াখালী প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ,সেচ্ছাসেবক লীগ নেতাকর্মী ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..