বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর উদ্বোধন জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ১০ আসামি গ্রেপ্তার ৫ পরীক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, পাস করল মাত্র ১ জন মাদকের আখড়ায় প্রশাসনের হানা, মোরেলগঞ্জে নারীসহ ৪ জনের কারাদণ্ড বেতাগীতে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সভা চুপ্পুর বিরুদ্ধে ৫শ’ কোটি টাকা দুর্নীতির অভিযোগ

জাতীয় নির্বাচন হেলাফেলার জিনিস নয় : সিইসি

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৬৪১২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, জাতীয় নির্বাচনটা হেলাফেলার জিনিস নয়। জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হবে, রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক সংগঠন ক্যাবিনেট গঠন হবে।

আজ বৃহস্পতিবার নির্বাচন ভবনে বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে সংলাপে সিইসি এ কথা বলেন।

হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচনটা জনপ্রতিনিধিত্বমূলক এবং জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন হওয়া উচিত। এজন্য একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন, যেখানে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবে।’

‘নির্বাচনে সব দলকে আহ্বান করছি ও করে যাব। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে’ উল্লেখ করে সিইসি বলেন, ‘আমরা যে দায়িত্ব আইন ও সংবিধানের অধীনে নিয়েছি, সেই দায়িত্ব অনুযায়ী আমাদের নির্বাচন করতে হবে। কোনো দল না এলে আমরা বাধ্য করতে পারব না। তবে, আমরা বারবার আপনাদের অংশগ্রহণ প্রত্যাশা করছি।’

সিইসি আরও বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে আমরা সামর্থ্য অনুযায়ী প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর চেষ্টা করব। পেশিশক্তি যাতে নিয়ন্ত্রণ করতে পারি, সেজন্য আপনাদের সহযোগিতা চাইব।’

নির্বাচন সুষ্ঠু পরিচালনার বিষয়ে সিইনি বলেন, ‘কমিশন একা নির্বাচন করবে না। জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, জেলা ম্যাজিস্ট্রেট এমনকি, সেনাবাহিনীরও অংশগ্রহণ প্রয়োজন হতে পারে। আমরা সেই অর্থেও কাজ করব। নির্বাচন সংক্রান্ত আইনে আমাদের বেশ খানিকটা ক্ষমতা দেওয়া হয়েছে। আমরা সেই ক্ষমতা প্রয়োগ করব, যেন সম্ভাব্য সহিংসতা বা পেশি শক্তির প্রয়োগ হ্রাস করতে পারি।’

‘ইভিএম নিয়ে যে সংশয় ও আস্থাহীনতা আছে, তা নিয়ে অবহিত আছি’ উল্লেখ করে হাবিবুল আউয়াল আরও বলেন, ‘আমরা অন্ধভাবে ইভিএম নিয়ে কোনো সিদ্ধান্ত নিইনি। তবে, এর যে কিছু ভালা দিক আছে, মন্দ দিক যা আছে, সেটাকে আমরা উড়িয়ে দিচ্ছি না। সেই সম্ভাব্যতা কতটা বস্তুনিষ্ঠ, তা পরীক্ষা করে দেখার চেষ্টা করছি।’

সংলাপে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান অধ্যাপক ড. এম এ মুকিতের নেতৃত্বে দলটির ১২ সদস্যের প্রতিনিধি দল, চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..