বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
রেড ক্রিসেন্টে নিয়োগ-নির্বাচন ঘিরে অস্থিরতা রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান সিলেট ভ্রমণ শেষে ফেরার পথে নিখোঁজ মোরেলগঞ্জের যুবক, সন্ধানে পরিবার দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল রূপগঞ্জের সিরাজগঞ্জ ফিনিশিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড কাপড়ের গোডাউন পুড়ে ছাই গোডাউন আদমদীঘিতে সাংবাদিক ও তাঁর বাবাকে মারপিট মামলায় গ্রেপ্তার ১ বিদায়বেলায় হরিরামপুরবাসীর ভালোবাসায় সিক্ত হলেন ওসি আফজাল হোসেন বেতাগীর আলোচিত শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও মারধরের ঘটনার প্রধান আসামিসহ আটক ৩ জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পিবিআই কর্মকর্তা মনজুর রহমান পিপিএম পদকে ভূষিত

তাড়াইল বিএনপিতে যোগদান নিয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৫৮৭৮ বার পঠিত
ছবি: সংগৃহীত

তাড়াইল উপজেলা বিএনপিতে যোগদান সংক্রান্ত বিষয়ে সম্প্রতি বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে তাড়াইল উপজেলা বিএনপি।

একটি প্রেস বিজ্ঞপ্তিতে তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, আলোচিত যোগদান সংক্রান্ত কোনো কর্মসূচি বা সিদ্ধান্তের সঙ্গে উপজেলা বিএনপি কিংবা দলের কোনো নেতাকর্মীর কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এ বিষয়ে দলের কোনো অনুমোদন বা সম্মতিও দেওয়া হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিএনপির সাংগঠনিক বিধি অনুযায়ী দলীয় যোগদান একটি নির্দিষ্ট কাঠামো ও প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। কিন্তু বর্তমানে যেটিকে যোগদান কর্মসূচি হিসেবে প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণরূপে সাংগঠনিক বিধিবহির্ভূত। প্রকাশিত ছবি ও ঘটনাটি মূলত একটি সৌজন্য সাক্ষাৎ, যার সঙ্গে দলীয় যোগদান বা কোনো সাংগঠনিক সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই।

তাড়াইল উপজেলা বিএনপি এ ধরনের বিভ্রান্তিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন- মোঃ সারওয়ার হোসেন লিটন সভাপতি, তাড়াইল উপজেলা বিএনপি।

এছাড়াও প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন
মোঃ সারোয়ার আলম
সাধারণ সম্পাদক,
তাড়াইল উপজেলা বিএনপি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..