শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইলের গজেন্দ্রপুর দালানবাড়ি মাদরাসার পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ভিত্তিহীন: তদন্ত কমিটি আইসিটি বিভাগের যুগ্মসচিব সাইফুল হাসানের বিরুদ্ধে নানা অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ যশোরের বসুন্দিয়া ভূমি কর্মকর্তা পলাশের ‘হাদিয়া’র নামে ওপেন সিক্রেট ঘুষ বাণিজ্য: মাদ্রাসার জমি নামজারিতেও ৪০ হাজার টাকা ঘুষ! ধানমন্ডিতে ১২ বছরের গৃহকর্মী শিশু রিক্তার মৃত্যু: অভিযুক্ত পাউবো প্রকৌশলী সবিবুর রহমান দম্পতির ১৫ দিনে জামিন, নেপথ্যে টাকা নাকি চাপ? এলজিইডি নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী আহসানউজ্জামান দুলালের শত কোটি টাকার অনিয়ম ১৫বছরের চাকরি জীবনে ৯০ লাখ টাকা বেতন পেয়ে মিঠাপুকুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান গড়েছেন শতকোটি টাকার সম্পদ দুর্নীতির অভিযোগে দক্ষিণ সিটির আনিস, বোরহান চসিকের শাহীন, ফারজানা মুক্তা ৪ প্রকৌশলীর দেশ ত্যাগ ঠেকাতে নির্দেশ সাতক্ষীরা পৌর ভূমি অফিসের নায়েব ঘুষের ‘মহারাণী’ শর্মিষ্ঠা সরকারের মাসিক হাত খরচ লাখ টাকা মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রার অফিসে আওয়ামী কমিশনার সফি উল্লাহ সফির বিশ্বস্ত হাতিয়ার উমেদার ‘আওলাদ সিন্ডিকেট’ জিম্মি সাধারণ সেবাগ্রহীতারা কাস্টমসের যুগ্ম কমিশনার কাজিয়া সুলতানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতি করে অঢেল সম্পদ অর্জনের অভিযোগ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা বিটিভির প্রধান প্রকৌশলী!

নিজস্ব প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৫৮৬৭ বার পঠিত

শত অপরাধ এবং কোটি-কোটি টাকা দুর্নীতি প্রমাণের পরও এবার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শীর্ষ নেতা সিনিয়র ইঞ্জিনিয়ার (চলতি দায়িত্ব) মো: মনিরুল ইসলাম-কে বানানো হচ্ছে বিটিভির প্রধান প্রকৌশলী। এই মনিরুলের বিরুদ্ধে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), কয়েকটি তদন্ত রিপোর্ট, দুর্নীতি দমন কমিশনের একাধিক প্রতিবেদন দাখিল করার পরেও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা তাঁর ব্যক্তিগত লাভের কারণে শত বাধা উপেক্ষা করে সুকৌশলে মনিরুলকে এই পদে বসাচ্ছেন।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) যাচাই বাছাই শেষে গত ৬ নভেম্বর পুনরায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন প্রেরণ করেছে। এই প্রতিবেদনে বলা হয়েছে যে, সিনিয়র ইঞ্জিনিয়ার (চলতি দায়িত্ব) মো: মনিরুল ইসলাম সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে আঁতাত করে পুরো ইঞ্জিনিয়ারিং শাখার টেন্ডার এবং বদলি বাণিজ্য নিয়ন্ত্রণের মাধ্যমে কয়েক’শ কোটি টাকা আত্মসাৎ করেছেন।

মো: মনিরুল ইসলামের এই দুর্নীতির বিষয়ে দেশ-বিদেশের শতাধিক মিডিয়ায় খবর প্রচার হয়েছে কিন্তু রহস্যজনক কারণে তাকে এখনো অবৈধভাবে উচ্চ পদেই বহাল রেখেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

এর আগেও এনএসআই এবং দুর্নীতি দমন কমিশন তাদের রিপোর্টে এসব তথ্য উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে কয়েকটি প্রতিবেদন পাঠিয়েছিল। কিন্তু ছাত্রলীগের এই শীর্ষ নেতার বিরুদ্ধে কোন ব্যবস্থাই নেওয়া হয়নি। বিটিভির গুপ্তধনক্ষ্য্ত ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে কোটি কোটি টাকা লুটের আশায় এবার মনিরুলের বিরুদ্ধে NSI রিপোর্টসহ দুর্নীতির সকল অপকর্মের প্রমাণ গোপন করে তাকে প্রধান প্রকৌশলী বানানোর প্রস্তাব বিটিভিকে চাপ প্রয়োগ করে মন্ত্রণালয় সংগ্রহ করেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..