বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
শিবগঞ্জে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল তাড়াইলে আল মামুন ট্রেডার্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত করিমগঞ্জে এনসিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলে দারুল কুরআনের পক্ষ থেকে এতিমদের মাঝে ঈদ উপহার প্রদান খালেদা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে মোরেলগঞ্জে ঈদ উপহার বিতরণ মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে প্রটোকল অফিসার আমিনুরের নেতৃত্বে বেপরোয়া ঘুষ বাণিজ্য:তদন্ত দাবি

নিজস্ব প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৫৮০১ বার পঠিত

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে মহা ক্ষমতাধর প্রটোকল অফিসার আমিনুরের নেতৃত্ব চলছে বেপরোয়া ঘুষ বানিজ্য, তাঁর বেপরোয়া ঘুষ বানিজ্য কারণে অতিষ্ঠ হয়ে পরেছেন সেখানে সেবা নিতে আশা সকল কর্মকর্তা ও কর্মচারীরা বলে অভিযোগ পাওয়া গেছে। সুত্রে আরও জানা গেছে, সৈরাচারী পতিত লীগ সরকারের দোষর মহা ক্ষমতা ধর লীগের দাপট দেখিয়ে বিগত সময়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে বনে গেছেন রাতারাতি কোটি পতি,লীগ সরকারের দাপট দেখিয়ে নিজের আখের গুছিয়েছেন আমিনুর। দীর্ঘ দিন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কর্মরত থেকে তাঁর নেতৃত্বে গড়ে তুলেছেন সু-বিশাল সিন্ডিকেট।

স্বৈরাচারী পতিত লীগ সরকারের আমলে দাপট দেখিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছিলো এখন আবার ভোল পাল্টে বিএনপি পন্থী দাবী করে স্ব-ঘষিত (ডিএই) এর কর্মচারীদের সংগঠনের সভাপতি দাবি করে দাপিয়ে বেড়াচ্ছেন দের্দারচ্ছে। তাঁর বেপরোয়া দুনীতির অভিযোগ এনে কৃষি মন্ত্রণালয়ের সচিব ও উপদেষ্টা নিকট লিখিত অভিযোগ করলে, মন্ত্রণালয় থেকে (ডিএই) এর সাবেক মহাপরিচালকে তদন্ত করে ব্যবস্হা নেওয়ার জন্য নির্দেশনা দিলে, মহা পরিচালক অভিযোগটি আইন কর্মকর্তার কে তদন্তে দায়িত্ব দিলেও তাঁর অবৈধ্য টাকার প্রভাবে সেই অভিযোগ আজও পর্যন্ত আলোর মুখ দেখেনি। পতিত স্বৈরাচারী লীগ সরকারের আমলেও তাঁর বিরুদ্ধে ভরী ভরী আর্থিক অনিয়ম দুনীতি অভিযোগ এনে একাধিক ব্যাক্তী অভিযোগ করলে-ও লীগের দাপট দেখিয়ে সেই সকল অভিযোগ ও ভেনিস করে ছিল প্রধান সহকারী আমিনুর। ডিএই এর প্রধান কার্যালয়ে দীর্ঘ দিন কর্মরত থেকে বিভিন্ন দপ্তরে বদলী, টেন্ডার, নিয়োগ বানিজ্য করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা।

পতিত লীগ সরকারের পতনের পরে সুবিধা ভোগী দুনীতিবাজ প্রধান সহকারী আমিনুর ইসলাম প্রশাসন ও অর্থ উইংয়ের প্রটোকল অফিসার এর পদটি বাগীয়ে নিয়ে আরও বেপরোয়া হয়ে তৈল চুরি, গাড়ি মেরামত, গাড়ি সংস্কার, সহ অন্য অন্য কাজের বিপরীতে অতিরিক্ত বরাদ্দ নিয়ে সমূদয় টাকা আত্মসাৎ করে নিজের আখের গোছাতে ব্যস্ত সময় পার করছেন তিনি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দুনীতির মহা-উৎসব চালাচ্ছেন কর্মচারীদের সংগঠনের ব্যানারে আমিনুর।

মহা ঘুষখোর দুর্নীতিবাজ আমিনুর ডিএই এর বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকের হুমকি দিয়ে, লীগের দোসর বানিয়ে তাদের কে জিম্মি করে চাঁদা বাজী করে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে প্রটোকল অফিসারের দাপট দেখিয়ে তার নেতৃত্বে চলছে হরিলুট। সাধারণ কর্মকর্তা কর্মচারীদের মাঝে প্রকাশ্যে বলে থাকেন কৃষি মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা দের কে গাড়ি,তৈল দিয়ে থাকেন, যে কারণে তাঁর আর্থিক অনিয়মের অভিযোগ করলে-ও নাকি কোন কিছু হবে না। মন্ত্রণালয়ের কর্তাব্যক্তিরা তার আর্শীবাদ হিসাবে আছেন বলে প্রকাশ করেন।

পতিত লীগ সরকারের দোষরদের বদলী সহ শাস্তি মুলক ব্যবস্হা নেওয়া হলেও আমিনুর ইসলামের বিষয়ে তাঁর উল্টো চিত্র। তাকে বদলী না করে বর্তমানে পুরস্কার হিসেবে প্রটোকল অফিসার হিসেবে পদে পদায়ন করেছেন দুনীতিবাজকে। লীগের দোসর আমিনুর কে প্রটোকল অফিসার হিসেবে পদায়ন করাতে, সাধারণ কর্মকর্তা কর্মচারীদের মাঝে ব্যপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। লীগ সরকারের দাপুটি প্রধান সহকারী আমিনুর ইসলাম এখন বি এন পির বড় নেতা দাবী করে দাপিয়ে বেড়াচ্ছেন দেদারসে কৃষী সম্প্রসারণ অধিদপ্তরে।

সুত্রে যানা যায়,প্রটোকল অফিসার পদে পদায়ন পাওয়ার পরে গাড়ী মেরামত,যত্রাঅংশ,বিদেশি পন্য সামগ্রি দেখিয়ে পুরান ঢাকায় ধোলাইখাল থেকে অতি নিম্নমানের ক্রয় করে, ভুয়া বিল ভাওছার বানিয়ে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। নাম প্রকাশ না করার সর্তে একাধিক কর্মকর্তা কর্মচারীরা জানান। মহা দুনীতিবাজ কে প্রটোকল অফিসার পদে পদায়ন করে লীগ পন্থী কর্মকর্তার আমিনুর আবারও বেপরোয়া হয়ে ঘুষ বানিজ্য চালিয়ে যাচ্ছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দুনীতিবাজ সংশ্লিষ্টদের, দুর্দশাগ্রস্ত কৃষি খাতকে সবল করতে অধিদপ্তরের অনিয়মে জড়িত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে বদলি পুর্বক তাদেরকে প্রশাসনিক কাঠামো সচ্ছ শক্তি শালী করার দাবী করেন সাধারন কর্মকর্তারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দুনীতিবাজ প্রটোকল অফিসার আমিনুরের বেপরোয়া ঘুষ, টেন্ডারে অনিয়ম ও জালিয়াতি বিরুদ্ধে, কৃষি মন্ত্রণালয়, দুদক খতিয়ে দেখা জরুরী। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই (দুর্নীতিবাজ) কর্মকর্তার দুনীতির কাজে সার্বিক সহোযোগিতা করছেন উপ পরিচালক লিসাসা, তাদের আখের গুছিয়েছেন। প্রটোকল অফিসার কে মনিটরিং না করে ঘুষ বানিজ্যর সব দুর্নীতির বৈধতা নিশ্চিত করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুয়া বিল ভাউচার তৈরির মাস্টার মাইন্ড আমিনুর অর্থলুট আত্মসাৎ করে যাচ্ছেন বলে একাধিক সুত্রে যানা গেছে, ভাউচার যাচাই করলে এই ভুয়া ভাউচার গুলোর সত্যতা ধরা পরবে বলে জানাগেছে। দায়িত্বশীল পদে থেকে এমন অনিয়ম ও দুর্নীতি কৃষি খাতের দুনীতি এখন প্রশ্নবিদ্ধ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দ্রুত তদন্তের দাবী করেছেন। দায়িত্বশীল পদে থেকে এমন অনিয়ম ও দুর্নীতি কৃষি খাতের স্বচ্ছতাকে প্রশ্নবিদ হচ্ছে।

একজন তৃতীয় শ্রেণীর কর্মকর্তা এত সম্পদশালী হলেন কোন পথে, ঢাকা সাভারে কয়েক কোটি টাকা খরচ করে গড়ে তুলেছেন বিশাল অট্রলিকা,এছাড়া ও দেশ ছাড়িয়ে বিদেশেও গড়েছেন অঢেল সম্পদের পাহাড়। উক্ত অভিযোগ এর বিষয়ে মতামত জানতে তাঁর মোবাইলে ফোন দিলে ফোন রিসিভ না করায় তাঁর কোন মতামত পাওয়া যায়নি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..