সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগী মডেল প্রাথমিক বিদ্যালয় বৈদ্যুতিক মিটারে শর্টসার্কিট : আতঙ্কে আহত ১৫ শিক্ষার্থী জামালপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সান্তাহার বাফার গুদামে ময়লা-আবর্জনাসহ সার রিব্যাগিং, সরবরাহে ওজনেও কম হোসেনপুরে সাংবাদিক প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি ওলামা দলের কেন্দ্রীয় সদস্য মাওঃ শামীম আহমেদকে বহিষ্কার করে অবগতির নোটিশ জারি মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান বাতরোগে কর্মক্ষমতা হারাচ্ছেন বহু মানুষ, চিকিৎসা খরচে নিঃস্ব পরিবার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী দিনমজুর থেকে মাদক-ডাকাতির আসামি, দুই ওয়ারেন্টে গ্রেপ্তার বাশার তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল ও অভিভাবক সম্মেলন

পটুয়াখালীতে অবৈধ ট্রলির চাপায় শ্রমিকের মৃত্যু

মনজুর মোর্শেদ তুহিন (জলা প্রতিনিধি,পটুয়াখালী): 
  • আপলোডের সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৬২৫৮ বার পঠিত

মনজুর মোর্শেদ তুহিন (জলা প্রতিনিধি,পটুয়াখালী): 

পটুয়াখালীতে কলাপাড়ার পায়রা বন্দরের চারলেন সড়কে অবৈধ লাইসেন্সবিহীন ট্রলির চাপায় ইউসুফ মৃধা (৩০)নামের একজন পায়রা বন্দর শ্রমিক নিহত হয়েছে এবং হারুন হাওলাদার (৩৯) নামের অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে।

বুধবার (২৭জুলাই) সকাল ৮টায় দুর্ঘটনাটি ঘটে। মৃত ইউসুফ মৃধা কলাপাড়ার চাকামাইয়া ইউনিয়নের নিশনবাড়িয়া গ্রামের বাসিন্দা।

তিনি পায়রা বন্দরের টার্মিনাল প্রজেক্টের অপারেটর ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ইউসুফ ও হারুন মোটরসাইকেলযোগে পায়রা বন্দরের দিকে যাচ্ছিলেন। এ সময় চার লেন সড়কের পূর্ব প্রান্তের ব্রিজের কাছে লোন্দা থেকে আসা একটি ট্রলি ওই সড়কে ইউটার্ন নিতে গিয়ে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তারা দুইজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন। হারুনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রলি আটক করা হলেও চালক পলাতক রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..