মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
পিবিআই কর্মকর্তা মনজুর রহমান পিপিএম পদকে ভূষিত নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি: স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে লিফলেট বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নির্ধারিত সময়ের আগেই ছুটি মোরেলগঞ্জের বহরবুনিয়া দাখিল মাদ্রাসা সরবরাহের বিল উত্তোলন: সান্তাহারে ইছামতির নামে ২০০ টন চাল, সরবরাহ করছেন স্বপন! হরিরামপুরে সোলার নেট মিটারিং ও সার্ভিস প্রোভাইডারদের নিয়ে মতবিনিময় মোরেলগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ নিউইয়র্কে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস বাস ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

বিএনপি বিশৃঙ্খলা করলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৬৩২৮ বার পঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির পাশে কোনো লোকজন নেই। দেশের মানুষ আর কখনোই অন্ধকারে যেতে চায় না। বিএনপি অনেক আন্দোলনের ডাক দিয়েছে। সব জায়গায় ব্যর্থ হয়ে ফিরে আসছে। বিএনপি রাজপথে নেমে বিশৃঙ্খলা করলে, আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না।

মুন্সীগঞ্জের লৌহজং থানা ও ফায়ার সার্ভিস ভবনের উদ্বোধন অনুষ্ঠান শেষে আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিএনপি অনেক আন্দোলনের কথা বলছে। আমরা কোথাও বাধা দিচ্ছি না। নিয়মতান্ত্রিক আন্দোলন যদি করে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তারা যদি রাজপথ বন্ধ করে, যান চলাচল বন্ধ করে, যানমাল ক্ষতিগ্রস্ত করে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিএনপির সময়ের লোডশেডিংয়ের কথা, জেনারেটরের শব্দে কান ঝি ঝি করার কথা ও আইপিএসের ডাবল দামের কথা মানুষ ভুলে যায়নি। পরীক্ষার সময় ছাত্ররা পড়াশোনা করতে পারত না। মোমবাতি হারিকেন এসব জ্বালাতে হতো। সেই দৃশ্য বাংলাদেশের মানুষ ভোলেনি। বদলে যাওয়া বাংলাদেশ বিএনপি সহ্য করতে পারে না।

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের জন্য একটি পরিস্থিতি তৈরি হয়েছে। এতে আমাদের ডিজেল ফান্ডে সাপ্লাই ঘাটটি হয়েছে। আমাদের বিদ্যুৎ তৈরির ক্ষমতা যা ছিল, এখনও তা আছে। ধীরে ধীরে আরও বাড়ছে। সেখানে কোনো ঘাটতি নেই। আমাদের ঘাটতি ডিজেল ওয়েল ফান্ডে সময় মতো পাচ্ছি না। এ জন্যই প্রধানমন্ত্রী বলেছেন, আমরা এক ঘণ্টা করে লোডশেডিং করবো। যাতে করে এই সংকট আমরা মোকাবিলা করতে পারি। এটি একটি সাময়িক ব্যবস্থা।

অনুষ্ঠানে ৮ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত চারতলা বিশিষ্ট লৌহজং থানা ভবন ও ২ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে লৌহজং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবন উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাঈনউদ্দিন, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার আব্দুল মোমেন প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..