রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
সাবেক উপজেলা চেয়ারম্যান পল্লব গ্রেফতার মোরেলগঞ্জে সচিব মসিউর রহমানের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নিদের্শনা তাড়াইলে ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন, এনামুল-সাইফুল স্বপদে বহাল আমতলী পৌর স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি ঘোষণা ব্রহ্মপুত্র দখল-দূষণমুক্ত করে নাব্যতা ফেরানোর দাবি নদী গবেষক ও পরিবেশকর্মীদের মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন গুম-খুন ও শহীদ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগ চরমে পিজেএফের দপ্তর সম্পাদক নির্বাচিত হলেন দ্য কান্ট্রি টুডে’র সজীব

স্ত্রী ও দুই সন্তানের জন্য জীবন উৎসর্গ করলেন ইউপি সদস্য শামীম

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৬২৫১ বার পঠিত

বরগুনায় বেতাগীতে দুর্বৃত্তদের দেওয়া আগুন থেকে স্ত্রী ও দুই সন্তানকে বাচাঁতে আগুনে দগ্ধ হয়ে জীবন গেল ইউপি সদস্য ফারুক আহমেদ শামিমের।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর পোনে ১টায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত ফারুক আহমেদ শামিমের ছোট ভাই রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। ফারুক আহমেদ শামিম বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ২টার সময় উপজেলা সরিষামুড়ি ইউনিয়নের মায়ার হাট বাজার সংলগ্ন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য খান ফারুক আহমেদ শামীম খানের টিনসেট বসত ঘরে বাহির থেকে দড়জায় তালা লাগিয়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুন থেকে তার স্ত্রী ও দুই শিশু সন্তানকে বাঁচাতে গিয়ে শামিমের দুই হাত, পিঠ, ঘাড় এবং মাথার চুল সহ শরীরের ৬০ ভাগ দগ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হয়। এ সময় পাশে থাকা তার স্ত্রী সূচী আক্তারও দগ্ধ হন। বাহির থেকে দড়জায় তালা লাগানো থাকায় তারা তাৎক্ষনিকভাবে ঘর থেকে বের হতে পারেননি। পরে তাদের ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে আহত অবস্থায় তাদের উদ্ধার করে। আগুনে তার বসতঘর পুড়ে যায়। এর ফলে ঘরের মালামাল পুড়ে আনুমানিক দশ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

শামিমের ছোট ভাই রফিকুল ইসলাম জানান, আহত শামিম ও তার স্ত্রীকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবস্থার অবনতি হলে সেখান থেকে শামিমকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হলে বৃহস্পতিবার দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামিম মারা যায়।

বেতাগী থানা অফিসার ইনচার্জ মো শাহ আলম হাওলাদার জানান, আগুনের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে দরজার নিচ থেকে ঘরের ভেতরে পেট্রোল ছড়িয়ে দিয়ে আগুন দেওয়া হয়। শুকনো কাপড় থেকে আগুন ঘরের মধ্য ছড়িয়ে যায়। এ ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি, পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..