বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ নিস্ক্রিয় ও প্রতারক হজ্ব এজেন্সির পথ বন্ধের উদ্যোগ ১০ লক্ষ টাকার ঘুষ বাণিজ্যে কারণ দর্শানোর নোটিশও তোয়াক্কা করেননি রেঞ্জ কর্মকর্তা কবির, এবার নতুন জালিয়াতির টিপিতে পদুয়ায় আটক ট্রাক ২ লক্ষ টাকার সমঝোতায় রাতের আঁধারে রফা গণপুর্তের প্রকৌশলী মইনুলের বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপের অভিযোগ রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রন পরিচালক মনিরুল ও কাইছারের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে ২০ অথরাইজড অফিসারের ঘুষ বানিজ্য রমরমা ॥ দেখার কেউ নেই বিআরটিসিতে ‘জামিল সিন্ডিকেট’: এক বছরে দুই বদলি, কোটি টাকার সুবিধা বাণিজ্যের অভিযোগ

সাফ শিরোপা জয়ে মেয়েদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৬২৩৮ বার পঠিত

স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে অপরাজিত সাফ নারী চ্যাম্পিয়নশিপ-২০২২ শিরোপা জয়ে বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী সাফ চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাংলাদেশ নারী ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বিএফএফ) সংশ্লিষ্ট কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৭৭তম ইউএনজিএ-তে যোগ দিতে সরকারি সফরে থাকা প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ দলের এই জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ সোমবার দশরথ স্টেডিয়ামে নেপালকে ৩–১ গোলে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। অধিনায়ক আসমা খাতুন হয়েছেন টুর্নামেন্টসেরা খেলোয়াড় ও রুপন চাকমা হয়েছেন টুর্নামেন্টসেড়া গোলকিপার।

অপরদিকে আরেক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নারী ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বিএফএফ) সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..