বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

রো‌হিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে কোনো সুখবর দিতে পারে‌ননি চীনা দূত : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৬২০৭ বার পঠিত
ফাইল ছবি: পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন

রো‌হিঙ্গা‌দের মিয়ানমা‌রে প্রত্যাবর্তন নি‌য়ে কো‌নো সুখবর দি‌তে পা‌রে‌ননি ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জি‌মিং। ত‌বে দেশ‌টি এ বিষ‌য়ে এক পা‌য়ে দাঁড়া‌নো ব‌লে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেনকে জা‌নি‌য়ে‌ছেন চীনা রাষ্ট্রদূত।

বৃহস্প‌তিবার (২০ অ‌ক্টোবর) রাষ্ট্রীয় অ‌তি‌থি ভবন পদ্মায় চীনা রাষ্ট্রদূ‌তের স‌ঙ্গে বৈঠক ক‌রেন। বৈঠক শে‌ষে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের স‌ঙ্গে আলাপকা‌লে এসব কথা ব‌লেন মন্ত্রী।

ড. মোমেন বলেন, রাষ্ট্রদূতের সঙ্গে মূলত রোহিঙ্গা নিয়ে আলাপ হয়েছে। আমরা বলেছি, আপনারা যে প্রজেক্ট নিয়েছেন (ত্রি-পক্ষীয় উদ্যোগ) সেটা দীর্ঘ দিন ধরে ঝুলে আছে। জবাবে রাষ্ট্রদূত বলেছেন, তিনি সুখবর দেবেন। কিন্তু সুখবর কিছু দিতে পারেননি। শুধু বলছেন যে, তারা এখনও এক পায়ে দাঁড়িয়ে আছেন রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য। ওটাই সুখবর।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..