বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ একটি বক্তব্যের চেয়ে বড় একজন রাজনীতিকের পুরো পথচলা তাড়াইলে জাতীয় ছাত্র শক্তির বৃক্ষরোপণ কর্মসূচি মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার, মামলা দায়ের দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ

স্মার্টফোনের লোভে বন্ধুকে হত্যা!

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ৬০৫২ বার পঠিত

বন্ধুর ফোন দিয়ে প্রেমিকার সাথে কথা বলা এরপর ওই ফোনেই টিকটক করতো ঘাতক রুবেল। একসময় সেই ফোনের প্রতি আকৃষ্ট হয় এবং পরিকল্পনা অনুযায়ী বন্ধু আলাউদ্দিনকে হত্যা করে পুলিশের কাছে ধরা পড়ার পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।

পুলিশ বলছে, দরিদ্র ঘরের ছেলে রুবেল। ছিল না স্মার্ট ফোন। তাই আলাউদ্দিনের ফোন ব্যবহার করে নিজের প্রেমিকার সাথে যোগাযোগ করতো রুবেল। সেই ফোনে টিকটক-ও করতো। একসময় ফোনের লোভে বন্ধুকে হত্যা করে। তারপর চট্টগ্রাম পালিয়ে যায় ঘাতক।

অপ্রাপ্ত বয়স্কদের হাতে মোবাইল ফোন দেয়ার ক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন হওয়ার কথা বলেন বরগুনা পুলিশ সুপার আব্দুস ছালাম বলেন, অভিভাবকদের প্রতি আমাদের অনুরোধ থাকবে অপ্রাপ্ত বয়স্ক যারা তাদের কাছে প্রয়োজন ছাড়া মোবাইল দিবেন না।

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ডিসেম্বর বামনায় ধান ক্ষেতে পাওয়া যায় কিশোর আলাউদ্দিনের মরদেহ। তদন্তে নেমে ৮ জানুয়ারি ঘাতক রুবেল ধরা পড়ে পুলিশের কাছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..