শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

৭মাস ধরে শূন্য নলছিটি সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের পদ

আমির হোসেন (ঝালকাঠি প্রতিনিধি):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৫৯৫১ বার পঠিত

ঝালকাঠির নলছিটি উপজেলার সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের গুরুত্বপূর্ন পদটি দীর্ঘ ৭ মাস ধরে খালি রয়েছে।

সর্বশেষ ২০২২ সালের ৩ জুলাই নলছিটি উপজেলায় কর্মরত সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুমা আক্তার অন্যত্র বদলি হওয়ার পরে আর কেউ এই পদে যোগদান করেননি।

এর আগে মো. সাখাওয়াত হোসেন দুই বছরেরও বেশি সময় দায়িত্ব পালন করেছেন। তার সময়ে উপজেলা ভূমি অফিস একটি দূর্নীতিমুক্ত অফিস হিসেবে পরিচিতি লাভ করেছিল। সেবা নিতে আসা আমিন হোসেন জানান, আমি একটি নামজারির জন্য আবেদন করেছিলাম কাজের ধীরগতির কারণে তা পেতে অনেক বেগ পোহাতে হয়েছে। নিজের ব্যক্তিগত কাজ রেখে একাধিকবার ভূমি অফিসে আসা যাওয়া করতে হয়েছে। অনলাইন সিস্টেমে নামজারি ২৮দিনে নিস্পত্তি হওয়ার কথা থাকলেও আমারটি করতে ৫৫দিন লেগেছে। ভূমি অফিস ছাড়াও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন সময়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের ভুমিকা পালন করে থাকেন এই দপ্তরের কর্মকর্তা।

উপজেলা ভূমি অফিসের কানুনগো জাহাঙ্গীর হোসেন জানান,সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট না থাকায় কিছুটা হলেও কাজের গতি শ্লথ হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..