সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশে ফিরেই ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক নাহিদ ইসলামের বেতাগীতে জামায়াতে যোগ দিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাঠালিয়া থানার নবাগত ওসি মেহেদী হাসানের সাথে প্রেস ক্লাবের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই’র নতুন কমিটি গঠন কব্জির ক্ষত হার মানাতে পারেনি স্বপ্নকে, নিজের প্রতিষ্ঠানে কর্মসংস্থান গড়ছেন নুরুজ্জামান আদমদীঘিতে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মোরেলগঞ্জে গভীর রাতে প্রবাসীর বাড়িতে ঢুকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ জন্ম-মৃত্যু নিবন্ধনে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ আড়াইহাজার তাড়াইলে আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন সফল করতে মতবিনিময় সভা পাটিখালঘাটায় দোয়া ও কেক কেটে তারেক রহমানের জন্মদিন পালন

প্যালেষ্টাইন টেকনিক্যাল এন্ড বিএম কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

আমির হোসেন (ঝালকাঠি প্রতিনিধি):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬০২৭ বার পঠিত

ঝালকাঠির নলছিটিতে প্যালেষ্টাইন টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে কলেজ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ।

কলেজটির প্রতিষ্ঠাতা সভাপতি ও গণপ্রতন্ত্রী বাংলাদেশ মরকারের সমাজ কল্যান মন্ত্রনালয়ের অবঃ যুগ্মসচিব এমএম সুলতানা মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাশার তালুকদার, একাডেমিক সুপার ভাইজার বদরুল আমিন ও কলেজের দাতা সদস্য দিলরুবা মাহমুদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজটির অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমিরুন্নিছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন ফরাজি, ইউপি সদস্য আলী আকবার মিয়া, কলেজের ম্যানেজমেন্ট প্রভাষক শাহানাজ পারভীন, ই-বিজনেস প্রভাষক আবুল কালাম, বাংলা প্রভাষক আঃ কাদির, হিসাব বিজ্ঞান প্রভাষক আঃ রহমান, কম্পিউটার প্রদর্শক মাছুমা আক্তার প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কলেজটির ইংরেজিতে প্রভাষক মোঃ আমির হোসেন। এসময় শিক্ষক – শিক্ষার্থী, মানেজিং কমিটির সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..