সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশে ফিরেই ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক নাহিদ ইসলামের বেতাগীতে জামায়াতে যোগ দিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাঠালিয়া থানার নবাগত ওসি মেহেদী হাসানের সাথে প্রেস ক্লাবের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই’র নতুন কমিটি গঠন কব্জির ক্ষত হার মানাতে পারেনি স্বপ্নকে, নিজের প্রতিষ্ঠানে কর্মসংস্থান গড়ছেন নুরুজ্জামান আদমদীঘিতে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মোরেলগঞ্জে গভীর রাতে প্রবাসীর বাড়িতে ঢুকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ জন্ম-মৃত্যু নিবন্ধনে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ আড়াইহাজার তাড়াইলে আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন সফল করতে মতবিনিময় সভা পাটিখালঘাটায় দোয়া ও কেক কেটে তারেক রহমানের জন্মদিন পালন

বাখরনগর উচ্চ বিদ‍‍্যানিকেতন’র নবগঠিত ম‍্যানেজিং কমিটির পরিচিতি সভা

রায়হান চৌধুরী (কুমিল্লা প্রতিনিধি):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬১২৪ বার পঠিত

কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর (পূর্ব) ইউনিয়নের বাখরনগর উচ্চ বিদ্যানিকেতন’র নতুন ম্যানেজিং কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ ও শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক পরিচিতি সভায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় প্রধান শিক্ষকের অফিস রুমে বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির সভাপতি এম.কে নাজমুল হাসান (নিঝুম)’র সভাপতিত্বে নতুন ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

আমার অনেক অতীত জড়িয়ে আছে এই বিদ্যালয়ে। আমি এই বিদ্যালয়কে খুবই ভালবাসি। যে কারণে আমি নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে এই বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন করতে চাই। বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী ও নব-গঠিত ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।বিদ্যালয়ের উন্নয়ন করার লক্ষ্যে সকলে আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যেন আমি সঠিকভাবে পালন করতে পারি সে জন্য সকলে আমার জন্য দোয়া ও সহযোগিতা কামনা করবেন সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ম্যানেজিং কমিটির সভার শুরুতে বাখরনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ নতুন ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করান।

নতুন ম্যানেজিং কমিটির পরিচিতি সভায় শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি এম.কে নাজমুল হাসান (নিঝুম), সদস্য সচিব বাখরনগর উচ্চ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক শরীফ নাসির উদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আনোয়ার হোসেন, মোহাম্মদ বিল্লাল হোসেন বিপ্লব, মোঃ আব্দুস সাত্তার। এ সময় অন‍্যান‍্যদের মাঝে আরোও উপস্থিত ছিলেন, নবীপুর (পূর্ব) ইউপি’র ৭নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলী শাহ আলম, ৮নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ জসিম উদ্দিন, ৯নং ওয়ার্ডের মেম্বার জালাল হোসেন প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে স্কুলের উন্নয়নমূলক দিক নিয়ে আলোচনা করা হয়। নব-নিযুক্ত ম্যানেজিং কমিটির মাধ্যমে ভবিষ্যতে বিদ্যালয়ের সার্বিক সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, অভিভাবক বৃন্দ, সকল শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..