মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিঃ সাদেকের ঈদুল ফিতরের শুভেচ্ছা লাইলাতুল কদর উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার দুর্বৃত্তদের হামলায় আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ও তার স্ত্রী আহত তাড়াইলে ‘মানবসেবায় আমরা’র উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

গাইবান্ধার পলাশবাড়ীতে নকল কীটনাশক বিক্রির অভিযোগ

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা প্রতিনিধি):
  • আপলোডের সময় : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৯৯২ বার পঠিত

পলাশবাড়ীতে কৃষকের চোখে ধুলা দিয়ে নকল কৃষি পণ্য বিক্রি ও বাজারজাত করে আসছে এক অসাধু সার ব্যবসায়ী। এ নিয়ে এলাকার কৃষকদের মাঝে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন আনোয়ারা ভ্যারাইটি ষ্টোরের স্বত্বাধিকারী সাদা মিয়া প্রায় ১০বছর ধরে সার ও কীটনাশক ঔষধ বিক্রি করে আসছে। যার বীজ ডিলার লাইসেন্স নং- ১৫৪৬। ১৮ ফেব্রুয়ারী বিকালে তার ব্যবসা প্রতিষ্ঠানে সিনজেনটা কোম্পানির থিয়োভিট ও গ্রোজিন বিক্রিকালীন সময় সিনজেনটা কোম্পানির দায়িত্বপ্রাপ্ত সেলস প্রমোশন অফিসার মিজানুর রহমান নকল পণ্য আটক করে এবং সংশ্লিষ্ট কৃষি অফিস ও থানা পুলিশকে অবগত করলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় সার ও কীটনাশক ব্যবসায়ী দোকান বন্ধ করে গা ঢাকা দিয়েছে ।

এ ব্যাপারে সংশ্লিষ্ট কৃষি অফিসের এসএএও আব্দুল্যাহ মিয়া জানান, ইতিপূর্বেও নকল সার বিক্রির অভিযোগে ওই নকল সার ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করেছিলেন। আমাদের মতে ওই সার ব্যবসায়ীর লাইসেন্স বাতিল হোক এবং নকল পণ্য বিক্রির জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।

এলাকার কৃষকরা জানান, তাহলে দীর্ঘ ১০ বছরে কতজন কৃষককে সে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে তার কোন হিসাব নাই। সংশ্লিষ্ট বিভাগের সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান তারা। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ওই দোকানে কীটনাশক বিক্রির কোন লাইসেন্স নেই।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..